লীন ম্যানুফ্যাকচারিং নিয়ে যারা কাজ করতে চান, তাদের মাইন্ড সেটিং পরিবর্তন করতে হবে। যেমন অনেকেই মনে করতে পারেন, কোম্পানীর মুনাফা বৃদ্ধিই হয়ত এই পদ্ধতির প্রয়োগের উদ্দ্যেশ্য, আসলে কি তাই? এই নিয়তে শুরু করলে এই পদ্ধতির সফলতা অর্জন কিংবা উন্নতি ধরে রাখা কঠিন। তাহলে উদ্দ্যেশ্যটা কি? দুই শব্দে বললে, গ্রাহক বা ক্রেতার সন্তষ্টি। ক্রেতা কিভাবে সন্তষ্ট হয়?
১। পন্যের বা সেবার মান ভাল হলে
২। পন্যের বা সেবার দাম কম হলে
৩। যত কম সময়ে সম্ভব পন্য বা সেবা পেলে।
এই তিনটি উদ্যেশ্য সফল করতে হলে যে দিকে নজর দিতে হবে খুঁত বিহীন কাঁচামাল , ওয়ার্কম্যানশীপ, প্রসেসিং এর সময় সংগঠিত অপচয় কমানো, প্রসেসিং এর সময় কমানো।
No comments:
Post a Comment