Saturday, 31 October 2015

বাংলা টাইপিং এ যারা দুর্বল তাদের কাজে লাগবে।

১. ক্ষ = ক+ষ
২. ষ্ণ = ষ+ণ
৩. জ্ঞ = জ+ঞ
৪. ঞ্জ = ঞ+জ
৫. হ্ম = হ+ম
৬. ঞ্চ = ঞ+চ
৭. ঙ্গ = ঙ+গ
৮. ঙ্ক = ঙ+ক
৯. ট্ট = ট + ট
১০. ক্ষ্ম = ক্ষ + ম = ‍ক + ষ + ম
১১. হ্ন = হ + ন
১২. হ্ণ = হ + ণ
১৩. ব্ধ = ব + ধ
১৪. ক্র = ক + ্র (র-ফলা)
১৫. গ্ধ = গ + ধ
১৬. ত্র = ত + ্র (র-ফলা)
১৭. ক্ত = ক + ত
১৮. ক্স = ক + স
১৯. ত্থ = ত + থ (উদাহরন: উত্থান,
উত্থাপন)
২০. ত্ত = ত + ত (উদাহরন: উত্তম, উত্তর,
সত্তর)
২১. ত্ম = ত + ম (উদাহরন: মাহাত্ম্য)
নিচের যুক্তবর্ণের
তালিকাটি বাংলা সঠিকভাবে

িখতে সহায়ক হতে পারে।
এখানে বাংলায় ব্যবহৃত
২৮৫টি যুক্তবর্ণ দেওয়া হয়েছে। এর
বাইরে কোন যুক্তবর্ণ সম্ভবত
বাংলায়
প্রচলিত নয়।
ক্ক = ক + ক; যেমন- আক্কেল, টেক্কা
ক্ট = ক + ট; যেমন- ডক্টর (মন্তব্য: এই
যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/
বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
ক্ট্র = ক + ট + র; যেমন- অক্ট্রয়
ক্ত = ক + ত; যেমন- রক্ত
ক্ত্র = ক + ত + র; যেমন- বক্ত্র
ক্ব = ক + ব; যেমন- পক্ব, ক্বণ
ক্ম = ক + ম; যেমন- রুক্মিণী
ক্য = ক + য; যেমন- বাক্য
ক্র = ক + র; যেমন- চক্র
ক্ল = ক + ল; যেমন- ক্লান্তি
ক্ষ = ক + ষ; যেমন- পক্ষ
ক্ষ্ণ = ক + ষ + ণ; যেমন- তীক্ষ্ণ
ক্ষ্ব = ক + ষ + ব; যেমন- ইক্ষ্বাকু
ক্ষ্ম = ক + ষ + ম; যেমন- লক্ষ্মী
ক্ষ্ম্য = ক + ষ + ম + য; যেমন- সৌক্ষ্ম্য
ক্ষ্য = ক + ষ + য; যেমন- লক্ষ্য
ক্স = ক + স; যেমন- বাক্স
খ্য = খ + য; যেমন- সখ্য
খ্র = খ+ র যেমন; যেমন- খ্রিস্টান
গ্ণ = গ + ণ; যেমন - রুগ্ণ
গ্ধ = গ + ধ; যেমন- মুগ্ধ
গ্ধ্য = গ + ধ + য; যেমন- বৈদগ্ধ্য
গ্ধ্র = গ + ধ + র; যেমন- দোগ্ধ্রী
গ্ন = গ + ন; যেমন- ভগ্ন
গ্ন্য = গ + ন + য; যেমন- অগ্ন্যাস্ত্র,
অগ্ন্যুৎপাত, অগ্ন্যাশয়
গ্ব = গ + ব; যেমন- দিগ্বিজয়ী
গ্ম = গ + ম; যেমন- যুগ্ম
গ্য = গ + য; যেমন- ভাগ্য
গ্র = গ + র; যেমন- গ্রাম
গ্র্য = গ + র + য; যেমন- ঐকাগ্র্য,
সামগ্র্য,
গ্র্যাজুয়েট
গ্ল = গ + ল; যেমন- গ্লানি
ঘ্ন = ঘ + ন; যেমন- কৃতঘ্ন
ঘ্য = ঘ + য; যেমন- অশ্লাঘ্য
ঘ্র = ঘ + র; যেমন- ঘ্রাণ
ঙ্ক = ঙ + ক; যেমন- অঙ্ক
ঙ্ক্ত = ঙ + ক + ত; যেমন- পঙ্ক্তি
ঙ্ক্য = ঙ + ক + য; যেমন- অঙ্ক্য
ঙ্ক্ষ = ঙ + ক + ষ; যেমন- আকাঙ্ক্ষা
ঙ্খ = ঙ + খ; যেমন- শঙ্খ
ঙ্গ = ঙ + গ; যেমন- অঙ্গ
ঙ্গ্য = ঙ + গ + য; যেমন- ব্যঙ্গ্যার্থ,
ব্যঙ্গ্যোক্তি
ঙ্ঘ = ঙ + ঘ; যেমন- সঙ্ঘ
ঙ্ঘ্য = ঙ + ঘ + য; যেমন- দুর্লঙ্ঘ্য
ঙ্ঘ্র = ঙ + ঘ + র; যেমন- অঙ্ঘ্রি
ঙ্ম = ঙ + ম; যেমন- বাঙ্ময়
চ্চ = চ + চ; যেমন- বাচ্চা
চ্ছ = চ + ছ; যেমন- ইচ্ছা
চ্ছ্ব = চ + ছ + ব; যেমন- জলোচ্ছ্বাস
চ্ছ্র = চ + ছ + র; যেমন- উচ্ছ্রায়
চ্ঞ = চ + ঞ; যেমন- যাচ্ঞা
চ্ব = চ + ব; যেমন- চ্বী
চ্য = চ + য; যেমন- প্রাচ্য
জ্জ = জ + জ; যেমন- বিপজ্জনক
জ্জ্ব = জ + জ + ব; যেমন- উজ্জ্বল
জ্ঝ = জ + ঝ; যেমন- কুজ্ঝটিকা
জ্ঞ = জ + ঞ; যেমন- জ্ঞান
জ্ব = জ + ব; যেমন- জ্বর
জ্য = জ + য; যেমন- রাজ্য
জ্র = জ + র; যেমন- বজ্র
ঞ্চ = ঞ + চ; যেমন- অঞ্চল
ঞ্ছ = ঞ + ছ; যেমন- লাঞ্ছনা
ঞ্জ = ঞ + জ; যেমন- কুঞ্জ
ঞ্ঝ = ঞ + ঝ; যেমন- ঝঞ্ঝা
ট্ট = ট + ট; যেমন- চট্টগ্রাম
ট্ব = ট + ব; যেমন- খট্বা
ট্ম = ট + ম; যেমন- কুট্মল
ট্য = ট + য; যেমন- নাট্য
ট্র = ট + র; যেমন- ট্রেন (মন্তব্য: এই
যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/
বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
ড্ড = ড + ড; যেমন- আড্ডা
ড্ব = ড + ব; যেমন- অন্ড্বান
ড্য = ড + য; যেমন- জাড্য
ড্র = ড + র; যেমন- ড্রাইভার, ড্রাম
(মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত
ইংরেজি/
বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
ড়্গ = ড় + গ; যেমন- খড়্গ
ঢ্য = ঢ + য; যেমন- ধনাঢ্য
ঢ্র = ঢ + র; যেমন- মেঢ্র (ত্বক) (মন্তব্য:
অত্যন্ত বিরল)
ণ্ট = ণ + ট; যেমন- ঘণ্টা
ণ্ঠ = ণ + ঠ; যেমন- কণ্ঠ
ণ্ঠ্য = ণ + ঠ + য; যেমন- কণ্ঠ্য
ণ্ড = ণ + ড; যেমন- গণ্ডগোল
ণ্ড্য = ণ + ড + য; যেমন- পাণ্ড্য
ণ্ড্র = ণ + ড + র; যেমন- পুণ্ড্র
ণ্ঢ = ণ + ঢ; যেমন- ষণ্ঢ
ণ্ণ = ণ + ণ; যেমন- বিষণ্ণ
ণ্ব = ণ + ব; যেমন- স্হাণ্বীশ্বর
ণ্ম = ণ + ম; যেমন- চিণ্ময়
ণ্য = ণ + য; যেমন- পূণ্য
ৎক = ত + ক; যেমন- উৎকট
ত্ত = ত + ত; যেমন- উত্তর
ত্ত্ব = ত + ত + ব; যেমন- সত্ত্ব
ত্ত্য = ত + ত + য; যেমন- উত্ত্যক্ত
ত্থ = ত + থ; যেমন- অশ্বত্থ
ত্ন = ত + ন; যেমন- যত্ন
ত্ব = ত + ব; যেমন- রাজত্ব
ত্ম = ত + ম; যেমন- আত্মা
ত্ম্য = ত + ম + য; যেমন- দৌরাত্ম্য
ত্য = ত + য; যেমন- সত্য
ত্র = ত + র যেমন- ত্রিশ, ত্রাণ
ত্র্য = ত + র + য; যেমন- বৈচিত্র্য
ৎল = ত + ল; যেমন- কাৎলা
ৎস = ত + স; যেমন- বৎসর, উৎসব
থ্ব = থ + ব; যেমন- পৃথ্বী
থ্য = থ + য; যেমন- পথ্য
থ্র = থ + র; যেমন- থ্রি (three) (মন্তব্য:
এই
যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/
বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
দ্গ = দ + গ; যেমন- উদ্গম
দ্ঘ = দ + ঘ; যেমন- উদ্ঘাটন
দ্দ = দ + দ; যেমন- উদ্দেশ্য
দ্দ্ব = দ + দ + ব; যেমন- তদ্দ্বারা
দ্ধ = দ + ধ; যেমন- রুদ্ধ
দ্ব = দ + ব; যেমন- বিদ্বান
দ্ভ = দ + ভ; যেমন- অদ্ভুত
দ্ভ্র = দ + ভ + র; যেমন- উদ্ভ্রান্ত
দ্ম = দ + ম; যেমন- ছদ্ম
দ্য = দ + য; যেমন- বাদ্য
দ্র = দ + র; যেমন- রুদ্র
দ্র্য = দ + র + য; যেমন- দারিদ্র্য
ধ্ন = ধ + ন; যেমন- অর্থগৃধ্নু
ধ্ব = ধ + ব; যেমন- ধ্বনি
ধ্ম = ধ + ম; যেমন- উদরাধ্মান
ধ্য = ধ + য; যেমন- আরাধ্য
ধ্র = ধ + র; যেমন- ধ্রুব
ন্ট = ন + ট; যেমন- প্যান্ট (মন্তব্য: এই
যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/
বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
ন্ট্র = ন + ট + র; যেমন- কন্ট্রোল (মন্তব্য:
এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/
বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
ন্ঠ = ন + ঠ; যেমন- লন্ঠন
ন্ড = ন + ড; যেমন- গন্ডার, পাউন্ড
ন্ড্র = ন + ড + র; যেমন- হান্ড্রেড
ন্ত = ন + ত; যেমন- জীবন্ত
ন্ত্ব = ন + ত + ব; যেমন- সান্ত্বনা
ন্ত্য = ন + ত + য; যেমন- অন্ত্য
ন্ত্র = ন + ত + র; যেমন- মন্ত্র
ন্ত্র্য = ন + ত + র + য; যেমন- স্বাতন্ত্র্য
ন্থ = ন + থ; যেমন- গ্রন্থ
ন্থ্র = ন + থ + র; যেমন- অ্যান্থ্রাক্স
(মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত
ইংরেজি/
বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
ন্দ = ন + দ; যেমন- ছন্দ
ন্দ্য = ন + দ + য; যেমন- অনিন্দ্য
ন্দ্ব = ন + দ + ব; যেমন- দ্বন্দ্ব
ন্দ্র = ন + দ + র; যেমন- কেন্দ্র
ন্ধ = ন + ধ; যেমন- অন্ধ
ন্ধ্য = ন + ধ + য; যেমন- বিন্ধ্য
ন্ধ্র = ন + ধ + র; যেমন- রন্ধ্র
ন্ন = ন + ন; যেমন- নবান্ন
ন্ব = ন + ব; যেমন- ধন্বন্তরি
ন্ম = ন + ম; যেমন- চিন্ময়
ন্য = ন + য; যেমন- ধন্য
প্ট = প + ট; যেমন- পাটি-সাপ্টা,
ক্যাপ্টেন (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত
ইংরেজি/বিদেশী কৃতঋণ
শব্দে ব্যবহৃত)
প্ত = প + ত; যেমন- সুপ্ত
প্ন = প + ন; যেমন- স্বপ্ন
প্প = প + প; যেমন- ধাপ্পা
প্য = প + য; যেমন- প্রাপ্য
প্র = প + র; যেমন- ক্ষিপ্র
প্র্য = প + র + য; যেমন- প্র্যাকটিস
(মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত
ইংরেজি/
বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
প্ল = প + ল; যেমন-আপ্লুত
প্স = প + স; যেমন- লিপ্সা
ফ্র = ফ + র; যেমন- ফ্রক, ফ্রিজ,
আফ্রিকা, রেফ্রিজারেটর (মন্তব্য:
এই
যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/
বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
ফ্ল = ফ + ল; যেমন- ফ্লেভার (মন্তব্য:
এই
যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/
বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
ব্জ = ব + জ; যেমন- ন্যুব্জ
ব্দ = ব + দ; যেমন- জব্দ
ব্ধ = ব + ধ; যেমন- লব্ধ
ব্ব = ব + ব; যেমন- ডাব্বা
ব্য = ব + য; যেমন- দাতব্য
ব্র = ব + র; যেমন- ব্রাহ্মণ
ব্ল = ব + ল; যেমন- ব্লাউজ
ভ্ব =ভ + ব; যেমন- ভ্বা
ভ্য = ভ + য; যেমন- সভ্য
ভ্র = ভ + র; যেমন- শুভ্র
ম্ন = ম + ন; যেমন- নিম্ন
ম্প = ম + প; যেমন- কম্প
ম্প্র = ম + প + র; যেমন- সম্প্রতি
ম্ফ = ম + ফ; যেমন- লম্ফ
ম্ব = ম + ব; যেমন- প্রতিবিম্ব
ম্ব্র = ম + ব + র; যেমন- মেম্ব্রেন
(মন্তব্য:
এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/
বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
ম্ভ = ম + ভ; যেমন- দম্ভ
ম্ভ্র = ম + ভ + র; যেমন- সম্ভ্রম
ম্ম = ম + ম; যেমন- সম্মান
ম্য = ম + য; যেমন- গ্রাম্য
ম্র = ম + র; যেমন- নম্র
ম্ল = ম + ল; যেমন- অম্ল
য্য = য + য; যেমন- ন্যায্য
র্ক = র + ক; যেমন - তর্ক
র্ক্য = র + ক + য; যেমন- অতর্ক্য (তর্ক
দিয়ে যার সমাধান হয় না)
র্গ্য = র + গ + য; যেমন - বর্গ্য
(বর্গসম্বন্ধীয়
)
র্ঘ্য = র + ঘ + য; যেমন- দৈর্ঘ্য
র্চ্য = র + চ + য; যেমন- অর্চ্য (পূজনীয়)
র্জ্য = র + জ + য; যেমন- বর্জ্য
র্ণ্য = র + ণ + য; যেমন- বৈবর্ণ্য
(বিবর্ণতা)
র্ত্য = র + ত + য; যেমন- মর্ত্য
র্থ্য = র + থ + য; যেমন- সামর্থ্য
র্ব্য = র + ব + য; যেমন- নৈর্ব্যক্তিক
র্ম্য = র + ম + য; যেমন- নৈষ্কর্ম্য
র্শ্য = র + শ + য; যেমন- অস্পর্শ্য
র্ষ্য = র + ষ + য; যেমন- ঔৎকর্ষ্য
র্হ্য = র + হ + য; যেমন- গর্হ্য
র্খ = র + খ; যেমন- মূর্খ
র্গ = র + গ; যেমন- দুর্গ
র্গ্র = র + গ + র; যেমন- দুর্গ্রহ, নির্গ্রন্হ
র্ঘ = র + ঘ; যেমন- দীর্ঘ
র্চ = র + চ; যেমন- অর্চনা
র্ছ = র + ছ; যেমন- মূর্ছনা
র্জ = র + জ; যেমন- অর্জন
র্ঝ = র + ঝ; যেমন- নির্ঝর
র্ট = র + ট; যেমন- আর্ট, কোর্ট,
কম্ফর্টার,
শার্ট, কার্টিজ, আর্টিস্ট,
পোর্টম্যানটো, সার্টিফিকেট,
কনসার্ট, কার্টুন, কোয়ার্টার (মন্তব্য:
এই
যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/
বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
র্ড = র + ড; যেমন- অর্ডার, লর্ড, বর্ডার,
কার্ড (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত
ইংরেজি/বিদেশী কৃতঋণ
শব্দে ব্যবহৃত)
র্ণ = র + ণ; যেমন- বর্ণ
র্ত = র + ত; যেমন- ক্ষুধার্ত
র্ত্র = র + ত + র; যেমন- কর্ত্রী
র্থ = র + থ; যেমন- অর্থ
র্দ = র + দ; যেমন- নির্দয়
র্দ্ব = র + দ + ব; যেমন- নির্দ্বিধা
র্দ্র = র + দ + র; যেমন- আর্দ্র
র্ধ = র + ধ; যেমন- গোলার্ধ
র্ধ্ব = র + ধ + ব; যেমন- ঊর্ধ্ব
র্ন = র + ন; যেমন- দুর্নাম
র্প = র + প; যেমন- দর্প
র্ফ = র + ফ; যেমন- স্কার্ফ
(মন্তব্য: মূলত
ইংরেজি ও আরবী-ফার্সি কৃতঋণ
শব্দে ব্যবহৃত)
র্ভ = র + ভ; যেমন- গর্ভ
র্ম = র + ম; যেমন- ধর্ম
র্য = র + য; যেমন- আর্য
র্ল = র + ল; যেমন- দুর্লভ
র্শ = র + শ; যেমন- স্পর্শ
র্শ্ব = র+ শ + ব; যেমন- পার্শ্ব
র্ষ = র + ষ; যেমন- ঘর্ষণ
র্স = র + স; যেমন- জার্সি, নার্স,
পার্সেল, কুর্সি (মন্তব্য: মূলত
ইংরেজি ও আরবী-ফার্সি কৃতঋণ
শব্দে ব্যবহৃত)
র্হ = র + হ; যেমন- গার্হস্থ্য
র্ঢ্য = র + ঢ + য; যেমন- দার্ঢ্য (অর্থাৎ
দৃঢ়তা)
ল্ক = ল + ক; যেমন- শুল্ক
ল্ক্য = ল + ক + য; যেমন- যাজ্ঞবল্ক্য
ল্গ = ল + গ; যেমন- বল্গা
ল্ট = ল + ট; যেমন- উল্টো
ল্ড = ল + ড; যেমন- ফিল্ডিং (মন্তব্য:
এই
যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/
বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
ল্প = ল + প; যেমন- বিকল্প
ল্ফ = ল + ফ; যেমন- গল্ফ (মন্তব্য: এই
যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/
বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
ল্ব = ল + ব; যেমন- বিল্ব, বাল্ব
ল্ভ = ল + ভ; যেমন- প্রগল্ভ
ল্ম = ল + ম; যেমন- গুল্ম
ল্য = ল + য; যেমন- তারল্য
ল্ল = ল + ল; যেমন- উল্লাস
শ্চ = শ + চ; যেমন- পুনশ্চ
শ্ছ = শ + ছ; যেমন- শিরশ্ছেদ
শ্ন = শ + ন; যেমন- প্রশ্ন
শ্ব = শ + ব; যেমন- বিশ্ব
শ্ম = শ + ম; যেমন- জীবাশ্ম
শ্য = শ + য; যেমন- অবশ্য
শ্র = শ + র; যেমন- মিশ্র
শ্ল = শ + ল; যেমন- অশ্লীল
ষ্ক = ষ + ক; যেমন- শুষ্ক
ষ্ক্র = ষ + ক + র; যেমন- নিষ্ক্রিয়
ষ্ট = ষ + ট; যেমন- কষ্ট
ষ্ট্য = ষ + ট + য; যেমন- বৈশিষ্ট্য
ষ্ট্র = ষ + ট + র; যেমন- রাষ্ট্র
ষ্ঠ = ষ + ঠ; যেমন- শ্রেষ্ঠ
ষ্ঠ্য = ষ + ঠ + য; যেমন- নিষ্ঠ্যূত
ষ্ণ = ষ + ণ; যেমন- কৃষ্ণ
ষ্প = ষ + প; যেমন- নিষ্পাপ
ষ্প্র = ষ + প + র; যেমন- নিষ্প্রয়োজন
ষ্ফ = ষ + ফ; যেমন- নিষ্ফল
ষ্ব = ষ + ব; যেমন- মাতৃষ্বসা
ষ্ম = ষ + ম; যেমন- উষ্ম
ষ্য = ষ + য; যেমন- শিষ্য
স্ক = স + ক; যেমন- মনোস্কামনা
স্ক্র = স + ক্র; যেমন- ইস্ক্রু (মন্তব্য: এই
যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/
বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
স্খ = স + খ; যেমন- স্খলন
স্ট = স + ট; যেমন- স্টেশন (মন্তব্য: এই
যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/
বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
স্ট্র = স + ট্র; যেমন- স্ট্রাইক (মন্তব্য: এই
যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/
বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
স্ত = স + ত; যেমন- ব্যস্ত
স্ত্ব = স + ত + ব; যেমন- বহিস্ত্বক
স্ত্য = স + ত + য; যেমন-অস্ত্যর্থ
স্ত্র = স + ত + র; যেমন- স্ত্রী
স্থ = স + থ; যেমন- দুঃস্থ
স্থ্য = স + থ + য; যেমন- স্বাস্থ্য
স্ন = স + ন; যেমন- স্নান
স্প = স + প; যেমন- আস্পর্ধা
স্প্র = স + প +র; যেমন- স্প্রিং (মন্তব্য:
এই
যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/
বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
স্প্ল = স + প + ল; যেমন- স্প্লিন (মন্তব্য:
এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/
বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
স্ফ = স + ফ; যেমন- আস্ফালন
স্ব = স + ব; যেমন- স্বর
স্ম = স + ম; যেমন- স্মরণ
স্য = স + য; যেমন- শস্য
স্র = স + র; যেমন- অজস্র
স্ল = স + ল; যেমন- স্লোগান
হ্ণ = হ + ণ; যেমন- অপরাহ্ণ
হ্ন = হ + ন; যেমন- চিহ্ন
হ্ব = হ + ব; যেমন- আহ্বান
হ্ম = হ + ম; যেমন- ব্রাহ্মণ
হ্য = হ + য; যেমন- বাহ্য
হ্র = হ + র; যেমন- হ্রদ
হ্ল = হ + ল; যেমন- আহ্লাদ

Thursday, 29 October 2015

বিশ্বের সর্বোচ্চ শ্রদ্ধাভাজন ব্যক্তির তালিকায় ড. ইউনুস 2015

বিশ্বের অন্যতম পরিচিত মুখ ড. মুহাম্মদ ইউনুস। প্রথম বাংলাদেশি হিসেবে নোবেল জয়ের গৌরবও তার ঝুলিতেই। এবার বিশ্বের সর্বোচ্চ শ্রদ্ধেয় ব্যক্তিদের প্রথম দশজনের তালিকাতেও উঠে এসেছে খ্যাতির শীর্ষে থাকা এ বাংলাদেশির নাম।

সম্প্রতি বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) এর করা নতুন একটি জরিপে জানানো হয়েছে এমন তথ্য। যার গ্লোবাল শেপারস অ্যানুয়াল সার্ভে ২০১৫ নামের একটি জরিপের মাধ্যমে তুলে আনা হয়েছে এই ফলাফল। জরিপের ফলাফল ২৫ শে অক্টোবর প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
dr mohammod eunus
ড. ইউনুস
বিশ্বের শ্রদ্ধেয় ব্যক্তিদের এ তালিকাতে ২০ শতাংশ মানুষের রায় নিয়ে সবার উপরের জায়গাটি দখল করেছেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী প্রয়াত প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা এবং তিন শতাংশ মানুষের রায় নিয়ে তালিকার নবম স্থানে রয়েছে বাংলাদেশের শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদের ইউনুস। আর তালিকায় দ্বিতীয় শ্রদ্ধেয় ব্যক্তি হিসেবে স্থান পেয়েছেন পোপ ফ্রান্সিস এবং চতুর্থ শ্রদ্ধেয় ব্যক্তি হচ্ছেন মহাত্মা গান্ধী।
বিশ্বের ১২৫টি দেশের ২৮৫টি প্রধান প্রধান শহরের সচেতন ১০৮৪জন মানুষের অংশগ্রহণে চালানো হয়েছে এই জরিপ। বেশ কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে জরিপটি সম্পন্ন করেছে বিশ্ব অর্থনৈতিক ফোরাম নামের প্রতিষ্ঠানটি।
সর্বোচ্চ শ্রদ্ধেয়ভাজন ব্যক্তি হিসেবে তালিকায় তৃতীয় স্থান পেয়েছে তেলসা মটরসের প্রধান নির্বাহী এলন মাস্ক এবং মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস রয়েছেন ৫ম স্থানে। আর যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা এ তালিকার ষষ্ঠ স্থানে থাকলেও ইংলিশ ব্যবসায়ী রিচার্ড ব্রানসন রয়েছে সপ্তম স্থানে। অ্যাপলের প্রতিষ্ঠাতা প্রয়াত স্টিভ জবস তালিকার আট নম্বরে আছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আছেন দশম স্থানে।
 

Monday, 26 October 2015

Bloody body of mourning is forbidden: Iran's supreme leader শরীর রক্তাক্...



Bloody body of mourning is forbidden: Iran's supreme leader
22 October 2015
শরীর রক্তাক্ত করে শোক পালন হারাম: ইরানের সর্বোচ্চ নেতা
২২ অক্টোবর (রেডিও তেহরান): ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর ফতোয়া অনুযায়ী মহররম ও আশুরার শোক পালনের ক্ষেত্রে শরীর রক্তাক্ত করা হারাম।


এমনকি গোপনে এ কাজ করতেও নিষেধ করেছেন তিনি। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, এ ধরনের কাজ শোক-প্রকাশ নয় বরং শোক-প্রকাশের ধ্বংস সাধন।


এ ছাড়া তিনি পোশাক খুলে বা খালি-গা হয়ে শোক প্রকাশ করারও বিরোধিতা করেছেন।


বিশ্বের কোনো কোনো অঞ্চলে আশুরা ও মহররমের শোক প্রকাশের নামে অনেকেই নানা পন্থায় শরীরকে রক্তাক্ত করেন। আর এ বিষয়টি মহররমের পবিত্রতা ও শোক-প্রকাশকারীদের সম্পর্কে নানা নেতিবাচক ধারণা সৃষ্টি করছে অনেকের মধ্যেই।


এ ধরনের তৎপরতার ফলে ইসলামের শত্রুরা এই মহান ধর্ম সম্পর্কে নানা ধরনের অপপ্রচার চালানোর সুযোগ নিচ্ছে বলে ইরানের শীর্ষস্থানীয় অন্য অনেক আলেমও মনে করেন এবং তাই তারা শোক-প্রকাশের ক্ষেত্রে এসব বাড়াবাড়ি পরিহার করতে মুসলমানদের সতর্ক করে আসছেন।



ইসলামের বিধান অনুযায়ী ইবাদতের জন্য পোশাক, শরীর ও স্থান পবিত্র হওয়া জরুরি।



কিন্তু রক্ত অপবিত্র হওয়ায় এর স্পর্শে স্থান, দেহ ও পোশাক অপবিত্র হয়ে যায়। তাই ইবাদতের স্বার্থে মসজিদ ও ইমামবাড়ার মত পবিত্র স্থানকে ইচ্ছাকৃতভাবে মানুষের রক্ত দিয়ে অপবিত্র করা নিষিদ্ধ বলে ইরানের আলেম সমাজ ফতোয়া দিয়ে এসেছেন।



যারা কারবালার শোকাবহ ঘ্টনার জন্য শোক প্রকাশ করতে চান তারা অপাত্রে রক্ত অপচয় না করে রোগিদের জন্য হাসপাতালে রক্ত দান করলে অনেক সাওয়াবের অধিকারী হবেন বলেও ইরানি আলেম সমাজ মনে করেন। # 



রেডিও তেহরান/এএইচ/২২

Like , Comment & Subscribe....

‘ব্যবহারকারীর গোপন তথ্য হাতিয়ে নিচ্ছে উইন্ডোজ-১০’

১ আগস্ট (রেডিও তেহরান): মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম উইন্ডোজ-১০ ব্যবহারকারীর গোপন ব্যক্তিগত তথ্য এই সিস্টেম হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। প্রযুক্তি সাংবাদিক এবং ব্লগাররা এ অভিযোগ তুলেছেন।

উইন্ডোজ-১০ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হওয়ার মাত্র দু’দিনের মাথায় এক কোটি ৪০ লাখ বার এটি ডাউনলোড করা হয়েছে। এ ছাড়া, উইন্ডোজ-১০’কে অনেকেই বিস্ময়কর, অনবদ্য এবং দারুণ বলে মন্তব্য করতে শুরু করছেন। উইন্ডোজ-১০’কে নিয়ে আরো অনেক প্রশংসাসূচক শব্দ বা বাক্যও শোনা যাচ্ছে। এর আগের যে কোনো সংস্করণের চেয়ে নতুন এই উইন্ডোজ অনেক বেশি গতিসম্পন্ন, আরামদায়ক এবং ব্যবহার বান্ধব বলেও মন্তব্য শোনা গেছে।  
 
কিন্তু জনপ্রিয় এ নতুন অপারেটিং সিস্টেমের  ডিফল্ট বা অন্তর্নিহিত অপরিহার্য ব্যবস্থা হিসেবে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে  উইন্ডোজ-১০। বিজিআর নিউজের জাক এস্টেইন বলেন, যে সব ফিচারকে প্রাইভেসি বিরোধী বলে মনে করা হচ্ছে তা উইন্ডোজ-১০’এর ডিফল্ট বা অপরিহার্য হিসেবে সংযুক্ত রয়েছে। মাইক্রোসফটের ইমেইল সেবাদানকারী সংস্থা আউটলুকের একাউন্টের মাধ্যমে উইন্ডোজ ১০ ব্যবহার করতে সাইন ইন করতে হয়। এতে ব্যবহারকারীর ইমেইল, কন্টাক্ট এবং ক্যালেন্ডারের সব ডাটা পড়ার সুযোগ পেয়ে যা্চ্ছে মাইক্রোসফট। নিজ ব্লগে এ বিষয়ে লিখেছেন, ওয়েব ডেভপলার জনাথন পোর্টা। উইন্ডোজ ১০-এর প্রাইভেসি বিরোধী ডিফল্ট তাকে সত্যিই বিস্মিত করেছে। এ ছাড়া, তিনি আরো জানান, ব্যবহারকারীরা অবস্থান এবং অবস্থান বিষয়ক ইতিহাসও হাতিয়ে নিচ্ছে এ অপারের্টিং ব্যবস্থা।
‘ব্যবহারকারীর গোপন তথ্য হাতিয়ে নিচ্ছে উইন্ডোজ-১০’
 
তিনি আরো বলেন, প্রাইভেসি বিরোধী এ ব্যবস্থাকে ডিজএবল বা অকার্যকর করতে হলে অন্তত ১৩টি আলাদা স্ক্রিন এবং আলাদা ওয়েবসাইটকে অকার্যকর করতে হবে।

Saturday, 24 October 2015

নতুন চুল গজাবার একটি দারুণ কার্যকরী পদ্ধতি

আজকাল চুল পড়ে যাওয়া, চুল পাতলা হয়ে যাওয়ার সমস্যা কমবেশি সকলেরই আছে। এত কিছু করেন, তবু যেন চুলগুলোকে রক্ষা করা যায় না। আর ফলাফল হচ্ছে অকালে চুল পড়ে টেকো হয়ে যাওয়া। আপনার সাধের চুলগুলোকে কীভাবে বাঁচাবেন? কীভাবে মাথায় নতুন চুল গজাবেন? সমাধান আছে হাতের নাগালেই। আপনার মাথায় চুল গজাতে সাহায্য করবে একটি সাধারণ ও অল্প মূল্যের তেল। শুধু চুল নয়, চোখের পাপড়ি আর ভ্রু ঘন করতেও এই তেল দারুণ কার্যকরী!
হ্যাঁ, ঠিক ধরেছেন। আমরা বলছি ক্যাস্টর অয়েলের কথা। ক্যাস্টর অয়েল কোন অপরিচিত জিনিস নয়, বরং অনেকেই চেনেন। কিন্তু এটা জানেন না যে নতুন চুল গজাতে এই তেল দারুণ উপকারী। ক্যাস্টর অয়েলে আছে রিসিনোলেইক এসিড যা নতুন চুল, ভ্রু, চোখের পাপড়ি গজাতে অত্যন্ত সহায়ক। এছাড়াও চুলের রুক্ষ্মতা দূর করে চুলকে মোলায়েম করে তুলতে সহায়তা করে এই তেল।

কীভাবে ব্যবহার করবেন?

ক্যাস্টর অয়েল একটানা ব্যবহার করলে হবে না, করতে হবে নিয়ম মেনে। সপ্তাহে একদিন করে টানা ৮ সপ্তাহ ব্যবহার করুন এই তেল। ক্যাস্টর অয়েল মধুর মত ঘন, প্রথম প্রথম একটু অসুবিধা হতেই পারে।
ব্যবহার করার পদ্ধতি বেশ সোজা। ক্যাস্টর অয়েল নিন, এতে যোগ করতে পারেন একটি ভিটামিন ই ক্যাপসুলের ভেতরকার তরল। চুল লম্বা হলে একাধিক ক্যাপসুল দিন। এরপর এত তেল রাতে ঘুমাবার আগে ভালো করে মাথায় মাখুন। বিশেষ করে চুলের গোঁড়ার ত্বকে ম্যাসাজ করে লাগান। সারারাত এই তেল চুলে থাকতে দিন। সকালে শ্যাম্পু করে ফেলুন। কোন বাড়তি কন্ডিশনার লাগবে না।

কোথায় পাবেন, কেমন দাম?

যে কোন ফার্মেসীতে ও সুপারশপে ক্যাস্টর অয়েল পাবেন আপনি। দেশি-বিদেশি দুই রকমই পাওয়া যায়। দেশি তেলগুলো দামে বেশ সস্তা। মোটামুটি ১০০ টাকার কমে আপনি এক বোতল পাবেন যা ব্যবহার করতে পারবেন ১ মাস! বিদেশি গুলোর দাম একটু বেশি। মানও একটু ভালো।
তাহলে আর দেরি কেন, চুলের জন্য বাড়তি চর্চা শুরু করে যাক আজই। পাতলা হয়ে যাওয়া চুলগুলো আবার হয়ে উঠুক ঘন।
(যাদের বংশগত কারণে বা কোন অসুখের জন্য টাক পড়ছে, তাঁদের ক্ষেত্রে আসলে কোন চিকিৎসাই কাজে দেবে না। প্রয়োজন আগে অসুখের চিকিৎসা। যাদের চুল পড়ছে স্ট্রেস, যত্নের অভাব, ভুল প্রসাধন ইত্যাদি কারণে; তাঁদের ক্ষেত্রে ক্যাস্টর অয়েল খুব ভালো কাজে দেবে।)


মাথায় যাদের চুল কম (কিন্তু বংশগত টাক নন) , চুল ঘন করার জন্য ব্যবহার করতে পারেন ক্যাস্টর ওয়েল। ক্যাস্টর ওয়েল নতুন চুল গজাতে সাহায্য করে। এর মধ্যে রিসিনোলেইক এসিড নামে একটি উপাদান থাকে যা শুধু ক্যাস্টর অয়েল এবং এক জাতের ফাংগি তে পাওয়া যায়। নতুন চুল গজানোর ক্ষেত্রে এর কার্যকারীতা বহু পরীক্ষিত। পাশাপাশি ক্যাস্টর অয়েল শুস্ক চুলের রুক্ষতাও দূর করে।
ফল পাবার জন্য, সপ্তাহে একবার করে কমপক্ষে দুইমাস ব্যবহার করতে হবে। রাতে ঘুমাবার আগে লাগিয়ে সকালে ধুয়ে ফেলুন। সম্ভব না হলে, মাথায় লাগিয়ে ১০ মিনিত ম্যাসাজ করে কমপক্ষে দুই ঘন্টা রেখে ধুয়ে ফেলুন। আরো ভালো ফল পাবার জন্য, একটা ভিটামিন ই ক্যাপসুল ভেঙ্গে ভিতরের তরল টা মিশিয়ে নিন।
বাজারে দেশী ও বিদেশী দুই ধরণের ক্যাস্টর অয়েল ই পাওয়া যায়। দেশী গুলো পাবেন ফার্মেসী গুলো তে। ৭০ টাকা মূল্যের বোতল গুলো বড় চুলে ৪ বার ব্যবহার করতে পারবেন। বিদেশী গুলো পাবেন যে কোন সুপার শপ (আগোরা, মিনা বাজার, আলমাস) অথবা বিউটি পার্লার সামগ্রীর দোকানে (যেমন গাউসিয়ার ফেন্সী, ইস্টার্ন প্লাজার রিমস ইত্যাদি)। দাম আনুমানিক ২৫০ টাকা। দেশে প্রস্তুতকৃত ক্যাস্টর অয়েল ও যথেষ্ট কার্যকরী।
শুধু মাথার চুল নয়, যারা চোখের পাপড়ি ঘন করতে চান তারা প্রতিদিন রাতে ঘুমানোর সময় দুই-তিন ফোটা চোখের পাপড়িতে ব্যবহার করুন।
সতর্কতাঃ ক্যাস্টর অয়েল, মধুর মত ঘন। তাই চটচটে ভাবের কারণে কারো কারো অস্বস্তি হতে পারে। ক্যস্টর অয়েল এর মধ্যে রিসিন নামে একটি পদার্থ থাকে যা পেটে গেলে ক্ষতি হয়। বোতলে ভরার আগেই পরিশোধনের মাধ্যমে রিসিন নির্মুল করে ফেলা হয়। তারপর ও অতিরিক্ত সতর্কতার কারণ, চুলে ব্যবহারের জন্য তৈরী বোতলের ক্যাস্টর অয়েল মুখ থেকে দূরে রাখুন। (রিসিন নির্মূল করে, ক্যাস্টর অয়েল বিভিন্ন বোতলজাত খাদ্যে প্রিজারভেটিভ হসেবে ব্যবহার করা হয়)


ভ্যাট চেকার অ্যাপ, প্রতিবাদের শুরু এখান থেকেই

আমাদের ভাইয়া আপুদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট। কি সুপার শপে কি রেস্তোরাঁয় আজ আমরা সকলেই ভ্যাট চোর ধরতে পারছি, রেজিঃ নং যাচাই করে। কিন্তু ধরার পর কি করব, তা জানি না  তাদের জন্য এই পোস্ট, যারা ভ্যাট চোরকে "ধরে দেবানি" দিতে চায় । এই ধরে দেবানি প্রক্রিয়ায় ইতিমধ্যে Coentro মত অভিজাত রেস্তরাঁ তিন লাখ টাকা জরিমানা দিছে, এদের ধরায় কিন্তু দিছি আমার আপনার মত পাবলিকরাই ।  
কয়দিন আগে কইছিলাম ভ্যাট অনুমোদন না, এইরকম চোর টাইপ প্রতিষ্ঠান কেমনে ধরবেন ? আজ এসেছি বলতে, ধরার পর কি করবেন ? টাকা নিচ্ছে আপনার কাছ থেকে, কিন্তু সেই টাকা সরকারকে না দিয়ে নিজের পকেটে ঢুকিয়ে মামাগিরি ফলাচ্ছে, তাকে নিশ্চয় শাস্তি দিতে চান ? কিন্তু তার প্রক্রিয়া তো আছেই। হুদাই ধুমাধুম পিটানি দিবেন সেই ওয়ে নাই, তাহলে আপনিই মানহানি মামলায় ঝুলে যেতে পারেন।

‪#‎কি‬ করব তাহলে ?
কিছুই না চোখ বন্ধ করে ভ্যাট চেকার অ্যাপ ডাউনলোড করেন।
https://play.google.com/store/apps/details…
এই অ্যাপ আপনাকে জানায় দিবে ভ্যাট রেজিঃ ভ্যালিড কি না!
যদি ভ্যালিড না হয়, তাহলে তা নিজ নিজ সেক্টরের কাস্টমস এবং ভ্যাট প্রশাসনে নিয়োগকর্তার কাছে মেইল পাঠানোর ব্যবস্থা করে দিবে।
কাস্টমস এবং ভ্যাট প্রশাসনের সঙ্গে কথা বলে জানা যায় যে, ভ্যাট রেজিঃ নং এর প্রথম দুই ডিজিট
১৭ হলে ঢাকা পশ্চিম , সেক্ষেত্রে মেইল করতে হবে dhakawestcomm@yahoo.com এই এড্রেসে
১৮ হলে ঢাকা উত্তর, সেক্ষেত্রে অভিযোগ করতে হবে commdkn@nbr.gov.bd, commdkn@yahoo.com
১৯ হলে ঢাকা দক্ষিন , অভিযোগ মেইল এড্রেস cevdhksouth@yahoo.com
২১ হলে ঢাকা পূর্ব , অভিযোগ এড্রেস vatdhakaeast@yahoo.com
১১ হলে রংপুর vatdhakaeast@yahoo.com
১২ হলে রাজশাহী - cevraj93@yahoo.com
১৪ হলে যশোর - jessorecustoms@gmail.com
১৫ হলে খুলনা - khulnavathq@gmail.com
২২ হলে সিলেট - sylhetcustoms@yahoo.com
২৩ হলে কুমিল্লা - cevccomilla@nbr.gov.bd
২৪ হলে চট্টগ্রাম - ccevatctg@gmail.com
কিন্তু এত মেইল আইডি মনে থাকবেও না।
তাই ভ্যাট চেকার নিজ দায়িত্বে ডাউনলোড করে নিন এই লিঙ্ক থেকে https://play.google.com/store/apps/details…
‪#‎এই‬ অ্যাপ সম্পূর্ণ ফি । বাংলায় লেখা।
আপনি আপনার অভিযোগ বাংলা বা ইংলিশে লিখে, রিসিটের ছবি দিয়ে মেইল করবেন।
চোখ বন্ধ করে মেইল করুন, ২৪ ঘণ্টার মধ্যে রিপ্লাই পাবেন।
‪#‎কোন‬ প্রতিষ্ঠান যদি হিউজ বড় ঘাগু হয়, ধরেন এইগুলা ডিজিট না অন্য ডিজিট দিয়ে স্টার্ট করল, তখন ঘাবড়াবেন না, নিজ পছন্দমত আইডিতে মেইল করবেন। পেয়ে যাবেন ব্যবস্থা।
#এই কাজ সম্পূর্ণ ভ্যাট প্রশাসনের আন্ডারে। লোকাল থানায় অভিযোগ করলে লাভ হবে না। এই লিঙ্কগুলোতেই যোগাযোগ করতে হবে।
স্মার্টফোন ইউজার বাড়ছে। সেলফি খিচানো বা ফেবু ব্যবহার করার বাইরেও একে ব্যবহার করতে শিখুন। আপনার প্রতিবাদের ভাষা গড়ে তুলুন।
আমি আপনি মিলেই Coentro কে ধরেছি , আমি আপনিই দিন বদল করতে পারব , প্রতিবাদ করে অন্যায় বন্ধ করতে পারব। খালি দরকার একটু চোখ কান খোলা রাখা।:D
তো ভ্যাট চেকার ডাউনলোড করেই প্রতিবাদ শুরু করে দেই ? চলেন।
 
Thanks Jubayer Hossain Nishan Ishtiaque Asif Kamal Turzo কে অনেক ধন্যবাদ এই অ্যাপ বানানোর জন্য

@ফেসবুক কর্না

ঢাকা ইউনিভার্সিটির ষ্টুডেন্ট বাস ‘চৈতালী’!!! অথবা একদল অমানুষের গল্প ????

প্রতিদিনের মত মিরপুর থেকে ধানমন্ডি রওনা হলেন। খুব পরিচ্ছন্ন গাড়ি চালায় তার ছেলে। কখনোই তাড়াহুরা করেনা, সবসময় ট্রাফিক আইন মেনে চলে। তার অফিস ধানমন্ডি ৬ নম্বর রোডে, তো গণসাস্থ্য হাসপাতালের পাশে ধানমন্ডি থানাসংলগ্ন ৬ নম্বর সড়কের সিগন্যালে যে ক্রসিং আছে সেখান দিয়ে তাকে ডানে মোড় নিতে হয়। মানিক ডানে মোড় নেয়ার জন্য সিগন্যালে অপেক্ষা করছিল। মানিক হঠাৎ খেয়াল করল যে ডানদিক দিয়ে চৈতালি নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি দোতলা বাস এসে বায়ে মোড় নেয়ার জন্য থামল।
এই গাড়িতে করেই মানিক ৮ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করেছে। এই বাসগুলি কখনোই সিগন্যাল বা ট্রাফিক আইন মেনে চলেনা। জ্যাম থাকলে সবসময় রং সাইড দিয়ে চলে যায়। কিন্ত মানিক যেহেতু আগে এসেছে তাই ওর গাড়ি নাগেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস দুটি বায়ে মোড় নিতে পারবেনা। দোতলা বাস থেকে কয়েকটি ছেলে ওর গাড়ির সামনে এসে গাড়ি সরানোর জন্য চীৎকার করতে লাগল। কিন্ত সামনে সিগন্যাল আর পেছনে গাড়ি থাকায় মানিক গাড়ি সরাতে পারছিলনা। কিন্ত ছেলেগুলোর সেদিকে নজর নেই তাদের চীৎকার তখন অশ্রাব্য গালাগালিতে রুপান্তরিত হয়েছে।
‘ওই শালা ড্রাইভারের বাচ্চা, গাড়ি সরা নাইলে পিটাইয়া তোর গাড়ি ভাইঙ্গা দিমু’। ‘খাড়াইয়া আছস কেন, ওর কানের নিচে দুইটা বয়রা দে নাইলে কাজ হইবনা’।
আরও কিছু ষ্টুডেন্ট নেমে এসে ওর গাড়ি ঘিরে ফেলে।যুগপৎ গালাগালির পাশাপাশি গাড়ির গায়ে আর কাচে কিল ঘুষি মারতে থাকে। পেছনে বসা মানিকের বাবা আব্দুল হক সাহেব অবাক হয়ে তাকিয় থাকেন। মানিক ততক্ষনে গাড়ির কাচ নামিয়ে বলে ‘তোমরা এমন করছ কেন, সিগন্যাল না ছাড়লে গাড়ি কিভাবে সরাবো? আর আমিও ঢাকা ইউনিভার্সিটির ষ্টুডেণ্ট ছিলাম, এই বাসে করে টানা ৮ বছর যাতায়াত করেছি। এরকম খারাপ আচরন কেন করছ? কোন ডিপার্টমেন্টে পড় তোমরা?’
‘কোন ডিপার্টমেন্টে পড়ি সেটা তোরে কইতে হইব, (গালি)’



 
মানিক অবাক হয়ে যায়, ওরই সাবেক শিক্ষাপ্রতিষ্ঠানের কোন ষ্টুডেণ্টযে বিনা কারনে ওর সাথে এত খারাপ ব্যাবহার করতে পারে সেটা ও কখনো কল্পনাও করেনি। এটা ভাবতে ভাবতেই একটা ছেলে এগিয়ে এসে ওর কপালে খুব জোরে ঘুষি মারল, আরেক্টে ঘুষি এসে পড়ল বামচোখের নিচে। সব অন্ধকার দেখতে লাগল মানিক। দরজা খুলে বের হয়ে বোঝাতে চাইল ওদের, কিন্ত কে শোনে কার কথা, বৃষ্টির মত কিল, ঘুষি আর লাথি মারতে লাগল ছেলেগুলো। মানিকের মনেহলো ও একদল ক্ষুধার্ত হায়েনার মাঝখানে পড়ে গেছে। আবদুল হক সাহেব গারী থেকে বের হয়ে আসলেন, ‘থামো তোমরা, কেন মারছ আমার ছেলেকে! কি অন্যায় করেছে আমার ছেলে? ও তো তোমাদেরই মত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, তবে কেন মারছ ওকে?’ অনেক চেষ্টা করেও আবদুল হক সাহেব ওদের থামাতে পারলেননা। ওনার সামনেই গনহারে সবাই মারতে লাগল মানিককে, তার মানিককে। যে ছেলেকে নিয়ে এত গর্ব তার, যার গায়ে কখনো একটা ফুলের টোকা পরতে দেননি, তাকে তারই চোখের সামনে মারতে মারতে রাস্তায় ফেলে দিল।
মার খেতে খেতে মানিক ভাবল এখান থেকে ছুটতে না পারলে আজকে ও মরেই যাবে, কোনমতে হাত ঝাড়া দিয়ে দৌড়ে রাস্তার ওইপাশে চলে গেল। কিন্ত এতমার খেয়ে ওর শরীরে কিন্ত অর বাবা এখনো অই নরপশুদের মাঝখানে রয়ে গেছেন। সামনেই ধানমন্ডি থানা, দৌড়ে থানায় ঢুকল মানিক। কর্তব্যরত অফিসারকে দ্রুত খুলে বলে তার সাহায্য চাইল। তার সাথে কয়েকজন পুলিশ সেপাই পাঠাল। মানিকের শরীরে একফোটা শক্তি নেই, শুধু তার বাবা এখনো ওইখানে আছে এই দুশ্চিন্তায় সে পুলিশ সাথে নিয়ে রাস্তা পার হয়ে আসল। ছেলেগুলো তখনো দাঁড়িয়ে আছে। ওকে দেখে একদল দৌড়ে এসে ওর উপর ঝাপিয়ে পড়ল। মানিক পেছন ফিরে দেখে একজন পুলিশও নেই, পালিয়েছে। এবার ছেলেগুলো ওকে আবার পেটাতে লাগল, ষুধু পার্থক্য এই যে এবার ওরা সংখ্যায় প্রায় দ্বিগুন। মারতে মারতে রাস্তায় ফেলে পারাতে লাগল, আবদুল হক সাহেব আর সহ্য করতে পারলেন না। ওদের থামাতে না পারলে তার ছেলেকে আজ ওরা মেরেই ফেলবে। তিনি দৌড়ে এসে মানিকের উপর শুয়ে পরলেন আর ছেলের প্রান ভিক্ষা চাইলেন। ওদের মনে একটুও দয় হলোনা, তাকে উপেক্ষা করেই অরা মারতে লাগল, মনে হলো তাদের অনেকদিনের পুরোন ক্ষোভ মিটিয়ে নিচ্ছে। একটা ছেলে হঠাৎ এগিয়ে এসে আবদুল হক সাহেবের মাথায় ঘুষি মারল। তার হাতে বোধহয় ধারালো কোন আংটি পরা ছিল সাথে সাথে মাথে কেটে রক্ত পরতে লাগল। তবুও তিনি ছেলেগুলোকে মারা থামনোর জন্য আবারো অনুনয়-বিনুনয় করতে লাগলেন। আরো প্রায় ৫ মিনিট মারার পর ছেলেগুলো থামল, প্রায় ২৫-৩০ জন ছেলে। তিনি অবাক হয়ে তাকিয়ে দেখলেন এদের মধ্যে দেখতে অভদ্র একজনও নেই। সবার চেহারায় ভদ্রভাব রয়েছে। সব ভদ্র ঘরের সন্তান। এদের দেখে কেউ বলতে পারবেনা এরা খুনীর মত আচরন করতে পারে। কি অব্লীলায় তারা বিনাদোষে তার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিল।
মানিকের দিকে তাকিয়ে দেখেন মানিক নিথর হয়ে পরে আছে। প্রায় বেহুশ হয়ে গেছে। সারা শরীর রক্তে ভেসে যাচ্ছে, মাথায় বোধহয় ধারালো কোন কিছু দিয়ে আঘাত করেছে , চার-পাচ জায়গা দিয়ে রক্ত বেরুচ্ছে । একজন মানুষ আরেকজন মানুষ্কে বিনাকারন এরকম ভাবে মারতে পারে এটা উনি কখনো ভাবতে পারেননি। আশেপাশে কত কত লোক দাঁড়ানো ছিল, একজন মানুষ এগিয়ে আসেনি তাকে সাহাজ্য করার জন্য। মানুষের দোষ দিয়ে আসলে লাভ নেই এসময় কেউই এগিয়ে আসেনা। পুলিশ পালিয়ে গেল! পুলিশ ই বা কে পালাবেনা, ঢাকা ইউনিভার্সিটির ষ্টূডেণ্ট, এদের গায়ে হাত তুললেই মিডিয়ায় ফলাও করে প্রচার করে মেধাবী ছাত্রকে পুলিশ বিনাকারনে মেরে ফাটিয়ে দিয়েছে। এদের সাথে ঝামেলায় গেলে এরা ষাহবাগে জ্বালাও-পোড়াও শুরু করে দিবে। তারপর আস্তে আস্তে পুরো দেশে সে আগুন রাজনৈতিক প্রতিহিংসার মত ছড়িয়ে যাবে। জ়ীবনে প্রথমবারের মত আবদুল হক সাহেবের প্রছন্ড লজ্জা লাগল যে তার ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশুনা করেছে। যে ইউনিভার্সিটির ষ্টূডেন্টরা বিনা কারনে তাদের সিনিয়র ভাইকে এভাবে মারতে পারে, টাদের বাবার বয়সী একজন লোককেও যারা একটূও ছাড় দেয়নি। তারা আর যাই হোক মানুষ না। কারন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে মনুষ্যত্ব প্রয়োজন নেই, নির্দ্রিষ্ট পরিমান নাম্বার পেলেই চলে।
কোনমতে ছেলেকে নিয়ে গণসাস্থ্য হাসপাতালে নিয়ে ধুকলেন আবদুল হক সাহেব। কর্তব্যরত ডাক্তার মানিককে দেখে শিউরে উথলেন। সারা শরীরের রক্ত মুছে দেয়ার পর দেখেন মানিকের সারা শরীরে চাকা চাকা দাগ হয়ে গেছে। প্রচন্ড রাগে মনে হলো সব কিছু ধংস করে দেন। তার আদরের ধন তার সামনে পরে আছে। চোখ বেয়ে অঝোর ধারায় কান্না বেড়িয়ে আসল। কি দোষ তার? কি অন্যায় তার? কেন তার সাথে এ পাশবিক আচরন? ঢাকা ইউনিভার্সিটিতে মানুষ তাদের ছেলেদের কে পাঠিয়ে কি ভুল করছে? এরা কি মানুষ নাকি মানুষ নামের ঘৃন্য নরকের কীট?
বিঃ দ্রঃ এটী কোন গল্প বা উপন্যাস নয়। খবরটি খুব ছোট করে ০২ অক্টোবরের প্রথম আলো তে এসেছিল। মোজাফফর হোসেন মানিক আমার খুব ছোটবেলার বন্ধু। ভাল এবং ভদ্র হিসেবে আমাদের বন্ধুমহলে তার সুনাম অনেকদিনের। তার উপর তারই ইউনিভার্সিটির ছেলেদের এরকম নির্মম আচরনে আমরা হতভম্ব এবং লজ্জিত। যাদের বাসাইয় ঢাকা ইউনিভার্সিটিতে পড়ুয়া ছেলে, ভাই, বন্ধু, বা আত্মিয় আছে দয়া করে তাদের জিজ্ঞেস করুন তারা চৈতালী নামক বাসে যাতায়াত করে কিনা। যদি করে তবে ভালকরে তাদের হাত ধুয়ে দিবেন, কারন তাদের হাতে লেগে আছে আমার বন্ধু মানিকের রক্ত।
দয়া করে এই পোষ্টটিতে হিট দিন আর শেয়ার করুন সব জায়গায়। নইলে পরবর্তিতে যেকেউ তাদের এই পাশবিক নির্যাতনের শিকার হতে পারেন।
@ফেসবুক কর্না