Wednesday, 22 November 2023

লীন কনসেপ্ট কিভাবে ভেস্তে যায়?

লীন কনসেপ্ট কিভাবে ভেস্তে যায়?

টপ ম্যানেজমেন্টের নির্বাহী কর্পোরেট বাজারে শুনেছে, তার প্রতিদ্বন্ধী কোম্পানী লীন সিস্টেম প্রয়োগ করে সফল। অফিসে এসেই অধঃস্তনকে বলে বাজারে টিকে থাকতে হলে আমাদেরকে লীন করতে হবে। 
যাও একটা কোর্স কর, সার্টিফিকেট নিয়ে আস, এসেই বাস্তবায়ন কর। অধঃস্তন সাধারনতঃ মিড ম্যানেজার কিংবা ইঞ্জিনিয়ার, সে কোর্সে অংশ নেয় , সেখানে গিয়ে হতবিহ্বল করা কিছু শব্দ শুনে যেমন কানবান, এনডন,জিডোকা, হেইজুংকা,টাকট টাইম ইত্যাদি। খুব চার্জড ও আনন্দিত হয়ে কর্মস্থলে আসে।
আসার পর চিন্তা করে কোথায় থেকে শুরু করব? ক্লাশের কোন উদাহরন তো আমাদের কাজের সাথে মিলতেছে না। দুর্ভাগ্যজনকভাবে কোন প্রসেসেই সদৃশ নয়। কানবান কিংবা সেল নির্মানের মত টেমপ্লেট সরলভাবে শিখে অন্য বিজনেসে খাপ খাওয়ানো সহজ নয়। টয়োটায় ব্যাবহৃত কোন টুল আপনার বিজনেস পরিবেশে ব্যাবহার করার মত কোন যৌক্তিক কারন নাও থাকতে পারে। এতে অনেকেই উপসংহারে যান যে লীন এখানে কাজ করে না।


No comments:

Post a Comment