Thursday, 29 April 2021

বাকি বিশ্ব যেখানে এগিয়ে যাচ্ছে,সেখানে আমরা পরে আছি নাচ,গান,আর কনসার্টের মাধ্যমে দেশপ্রেম জাগ্রত করতে, দেশ নিয়ে এমন কোন প্রোগ্রাম আছে কি? যেখানে নাচগান হয় না??

ওরা গবেষণায়, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে প্রেমে ব্যস্ত আমরা!
 

ইজরাইলের বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা যখন নতুন মৌল আবিস্কার করে, তখন আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা লাইব্রেরিতে গিয়ে প্রেম করে! বিশ্বের ১ নম্বর হাভার্ড বিশ্ববিদ্যালয়ে সারা বছরে কোন কনসার্টের খবর পাওয়া যায় না। আর আমাদের ভার্সিটিতে কত কত কনসার্ট... এল.আর.বি, জেমস, শিরোনামহীন, অ্যাশেজ, তাহসান, ওয়ারফেজ.-একটার পর একটা প্রোগ্রাম হয়।

নাচ, গান, হোলি উৎসবও হয় এখন। ফাক ইউ, হট বেবি, ক্রাশ খাইছি, মাস্তি, ইয়াবা, বিয়ার, গাজা এই শব্দগুলো এখন ছেলে-মেয়েদের কাছে অতি পরিচিত।

অন্যান্য দেশে জ্ঞানী মানুষরা, বিজ্ঞানীরা কথা বলতে বিশ্ববিদ্যালয়ে আসেন। বিজ্ঞানী আইনস্টাইন বেশ কয়েকবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ডিবেটে অংশগ্রহণ করেন।
আর আমাদের?

বিজ্ঞানী মকসুদুল আলম কয়টা সমাবর্তন অনুষ্ঠানে যেতেন? আমাদের বর্তমান বিজ্ঞানী মুহাম্মদ আশরাফুল আলম কয়টি সমবর্তন অনুষ্ঠানে যান? (যিনি ব্যাক্টেরিয়া শনাক্তকরণের সেন্সর তৈরি করেছেন. "যুক্তরাষ্ট্রের প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্স" জার্নাল এ তার গবেষণা ছাপা হয়েছে)

বা ‘জিন’ ত্রুটি নির্ণয়ে অভাবিত সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের যে তিন গবেষক। তারা হলেন— ডা. কেএম ফোরকান উদ্দিন ও ডা. মোঃ রোবেদ আমিন ও বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান বৈজ্ঞানিক ডক্টর মোহাম্মদ উদ্দিন ড্যাফিল। তারাও কি ভার্সিটির কোনো সমাবর্তন অনুষ্ঠানে যাবেন? তাদেরকে কি বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ে ডাকা হবে?

তাদের কাউকেই বিশ্ববিদ্যালয়ে ডাকবে না। কারণ- নাইলা নাঈম আর সানি লিওনদের দাম এখানে বেশি অথবা দালালী আর দাসত্বের বীজ বহনকারী মেরুদণ্ডহীন বুদ্ধিজীবীরা - যারা এদেশের মানুষকে রোহিঙ্গার মতো করতে চায়। স্টিভ জবসের স্পিচ পাওয়া যায় ইউটিউবে। সমাবর্তনে বক্তব্য দিয়েছিলেন তিনি।

বিলগেটস একজন ভালো বক্তা।
মার্ক জুকারবার্গও একজন মোটিভেশনাল স্পীকার!
আজকে চীন বিশ্বের অন্যতম পরাশক্তি হতে যাচ্ছে। ইন্ডিয়া আইটি সেক্টরে ডমিনেট করছে। তাদের ছেলে মেয়েরা গুগলে কাজ করে। আর আমাদের বিশ্ববিদ্যালয়ের ছেলেরা মাস্তি করে আর মেয়েরা হিন্দি সিরিয়াল দেখে সময় পার করে।

ভারত যখন বসে বসে সিইও তৈরি করে আমরা তখন বসে বসে ক্যাম্পাসে ক্যাডার তৈরি করি। আমেরিকা যখন নতুন নতুন ফাইটার জেটের নকশা করে, তুরস্কের বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা যখন প্রতিরক্ষা-নিরাপত্তা মেলার আয়োজন করে আমরা তখন ক্যাম্পাসে মিথিলার - তাহসান ডিভোর্স নিয়ে আন্দোলন করি এবং ইউটিউবে লুল ভিডিও দেখি।
মায়ানমার যখন প্রতিবেশী দেশের সীমান্ত থেকে খনিজ সম্পদ আহরণের যন্ত্র আবিষ্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছে - তখন আমাদের ছেলেমেয়েরা বোটানিক্যল গার্ডেনে বসে প্রেম করছে।
আমাদের দেশে প্রেমের নাটক করে হিট হওয়া ছেলেটা হলো বড় সেলেব্রেটি। আর ময়দা সুন্দরী হচ্ছেন হট কেক।

এখানে লাইব্রেরিতে গিয়ে অন্তরঙ্গ হওয়ার ভিডিও ফাঁস হয়।
সদ্য বিদেশ ফেরত আমাদের এক শিক্ষক বলেছিলেন, ওদের দেশে কলেজ লেভেলের ছেলে মেয়েদের যে দক্ষতা আমাদের দেশে মাস্টার্স পাস করা ছেলেমেয়রাও এতোটা ক্রিয়েটিভ এবং দক্ষ হয় না।

আমরা মাসে কোটি কোটি টাকা ব্যয় করে ১০০ টির বেশি TV চ্যানেল (আমাদের একটা চ্যানেলও ভারতে দেখানো হয় না) সংযোগ দিয়ে ছাত্র-ছাত্রীরা শিক্ষা দিচ্ছি----
অফিস টাইমে কিভাবে মেয়ে পটাতে হয়।
কিভাবে বেস্ট ফ্রেন্ডকে প্রপোজ করতে হয়।
কিভাবে বন্ধুর গার্ল ফ্রেন্ডের সাথে ফ্লার্ট করতে হয়।
কেন বাংলাদেশ থেকে গবেষক তৈরি হয় না?
কেন আমরা ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়ে জায়গা পাই না?
কেন আমাদের ইন্টারন্যাশনাল কোন সেলেব্রেটি নাই?
প্রেম করার জন্য বার আছে, সী বিচ আছে, লং ড্রাইভ আছে---। বিশ্ববিদ্যালের লাইব্রেরিতো প্রেমের জায়গা না! হিন্দি চ্যানেল দেখার জায়গা এটা নয়! সবার বিশ্ববিদ্যালয়ে পড়ার দরকার নেই।

বিশ্ববিদ্যালয় হলো সক্ষমতা অর্জনের জায়গা। মায়ানমার ১০ লাখ রোহিঙ্গাকে আমাদের উপর চাপিয়ে দিয়েছে, ভারত- আসাম থেকে ৮০ লাখ বাঙালি মুসলিমদের আমার দেশে ডুকিয়ে দেয়ার আয়োজন করছে! ভারত পারমাণবিক বোমা বানালে - আমরা কি হাইড্রোজেন বোমা বানাবো কি না?

কিভাবে প্রতিবেশী রাস্ট্রের সাম্প্রদায়িকতা ও আধিপত্যবাদ হতে মুক্তি পাব? চীনের সাথে আমাদের প্রতিরক্ষানীতি কেমন হবে? আমাদের বিশ্ববিদ্যালয়ের ছেলে- মেয়েদের এসব বিষয়ে ধারণা না থাকলেও- প্রশ্ন আউট করে পরীক্ষায় Golden A+ পাওয়া, ইন্টারনেটে সারারাত Girl Friend নিয়ে ডুবে থেকে জাতিকে মেরুদণ্ডহীন করার পাঁয়তারা আধিপত্যবাদীরা ঠিকই ঢুকিয়ে দিতে পেরেছে!

""উপরের লিখাটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ভাইয়ের। 

বর্তমানে এসব কথা যে বলবে,সে হবে জামাত-শিবির,চেতনা বিরোধী, মৌলবাদী, রাজাকারের বাচ্চা। খোজ নেয়া হবে তার পরিবারের কেউ জঙ্গি নাকি! এবং সেকেলে।

বাকি বিশ্ব যেখানে এগিয়ে যাচ্ছে,সেখানে আমরা পরে আছি নাচ,গান,আর কনসার্টের মাধ্যমে দেশপ্রেম জাগ্রত করতে, দেশ নিয়ে এমন কোন প্রোগ্রাম আছে কি? যেখানে নাচগান হয় না??

নাচ, গানে কি এমন দেশপ্রেম উদ্ধার হয়?? আমাদের শিক্ষা ব্যবস্থা,ভার্সিটি ক্যাম্পাস, যুবকদের অশালীন আনন্দ আর ফাতরামির মাঝে ডুবিয়ে রেখে, জাতির বিবেকটাকেই ঘুম পাড়িয়ে দিয়েছে।

যতক্ষণ পর্যন্ত শিক্ষা ব্যবস্থা,পাঠ্যবই সংস্কার বা বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ না থাকবে,দেশ পরিবর্তন কোনভাবেই সম্ভব না""

#Kabir #madhob

Monday, 26 April 2021

আপনার সন্তানকে রেসের ঘোড়া বানাচ্ছেন না তো?

প্রফেসর তারেক শামসুর রেহমানের মতো নিঃসঙ্গ করুণ মৃত্যু বাংলাদেশের বেশিরভাগ বাপ মায়ের জন্যই অপেক্ষা করছে। বিশ্বাস করেন বা না করেন। 

বাংলাদেশের মিডল ক্লাস ফ্যামিলির প্রতিটা বাপ মা সন্তানকে এমনভাবেই মানুষ করেন। বড় হও, ধনী হও, টাকা কামাও, স্ট্যাটাস বানাও, ক্যারিয়ার বানাও কথাগুলো জপ করতে করতে এই বাপ মায়েরা আমাদের বলতে ভুলে যান, বাবারা এবার একটু থামো, ভালোবাসো। কেউ বলে না। কেউ না। 

ছোটবেলা থেকেই এই ছেলেমেয়েদের রেসের ঘোড়া বানানোর প্রক্রিয়া চলতে থাকে।আদর, যত্ন, ভালোবাসার সাথে সাথে বারবার মনে করিয়ে দেওয়া হয়, তোমাকে কিন্তু "ওর" মতোই হতে হবে। না হতে পারলে কিন্তু আমাদের "মুখ" উজ্জ্বল হবে না।

ছেলে মেয়েও শুরু করে দৌড়। ক্যারিয়ারের জন্য দৌড়, স্ট্যাটাসের জন্য দৌড়, ওর মতো হওয়ার জন্য দৌড়, বাপ মায়ের মুখ উজ্জ্বল করার জন্য দৌড়। 

কেউ সে দৌড়ে জিতে, কেউ হারে। যে হারে তাকে বারবার মনে করিয়ে দেওয়া হয় তুমি পরাজিত, তুমি আমাদের মুখ উজ্জ্বল করতে পারো নাই। আর যে জিতে, তারে নিয়ে বাপ মা শুরু করে গর্ব। দেখেছো, আমার ঘোড়া কত সুন্দর দৌড়ায়? আমরা ঐ ঘোড়ারই সফল বাপ মা। 

সমাজে মুখ উজ্জ্বল করার খেলা শেষ হয়। স্ট্যাটাসের খেলা শেষ হয়। ক্যারিয়ার ক্যারিয়ার খেলা শেষ হয়। আত্মীয়দের মধ্যেই জিতে যাওয়ার খেলাটাও শেষ হয়। বাপ মায়ের বয়স হয়। বাপ মা এবার চায় তার বাজির ঘোড়া ঘরে ফিরুক। খেলা তো শেষ হলো, আর কত? 

কিন্তু ততদিনে ঘোড়া একলা চলতে শিখে গেসে।ততদিনে ঘোড়াটা আরো জোরে দৌড়াতে শিখে গেসে, সেও  এখন ক্যারিয়ার, স্ট্যাটাস, টাকার হিসাব করতে শিখে গেসে। সে দৌড়াতে শিখেছে, কিন্তু সে থামতে শেখেনি। 

মানুষ বাপ মায়ের ভালোবাসা, মায়া, দয়ার কথাবার্তা ঐ ঘোড়া সন্তানটি এখন আর বুঝতেই পারে না। বাপ মায়ের ভালোবাসার কথা তার কাছে দুর্বোধ্য মনে হয়। 
তাকে তো ছোটবেলা থেকে দৌড়ানো শেখানো হয়েছে, থামতে শেখানো তো হয়নি!! তাকে ছোটবেলা থেকেই ক্যারিয়ারের অঙ্ক শেখানো হয়েছে, ভালোবাসার উত্তর তো শেখানো হয় নি!!

একটা সময় গিয়ে এই বাপ মায়েরা ঠিকই বুঝতে শুরু করেন, সন্তানের লুক্রেটিভ ক্যারিয়ারের চেয়ে সন্তানকে একটু ছুয়ে দেখা বেশি আনন্দের। ছেলেটার সাথে বিকেলে একটু চা খাওয়া অনেক বেশি মূল্যবান। আত্মীয় স্বজনের কাছে মুখ উজ্জ্বল করার চেয়ে,বিরাট ক্যারিয়ারিস্ট সন্তানের গর্ব করার চেয়ে, এক বিকেলে বারান্দায় বসে মেয়েটার মাথায় তেল দিয়ে দেওয়াটা বেশি আনন্দের। চুলে বেনি করে দেওয়াটা বেশি সুখের। 

এক বুক ক্লান্তি নিয়ে কবি হেলাল হাফিজ লিখেছিলেন, 

কেউ বলেনি, 
ক্লান্ত পথিক, 
দুপুর রোদে গাছের নিচে একটু বসে জিরিয়ে নিও....

প্রিয় বাপ মায়েরা, আপনাদের সন্তানেরা দৌড়াতে দৌড়াতে ক্লান্ত। তাদের একটু থামতে বলেন। একটু জিরিয়ে নিতে বলেন। তাদের ঘোড়া বানায়েন না প্লিজ, যান্ত্রিক রোবট বানায়েন না প্লিজ!! তাদের মানুষ বানান। তাদের শুধু ক্যারিয়ার শেখায়েন না, শুধু স্ট্যাটাস আর টাকা শেখায়েন না, তাদের ভালোবাসতেও শেখান। 

এতে হয়তো আপনার ছেলে বিশ্বের সেরা বিজ্ঞানী হতে  পারবে না। হার্ভার্ড নাসা কাপাইতে পারবে না। সফলতার হিমালয় জয় করতে পারবে না। কিন্তু বিশ্বাস করেন, সে আপনার কথা বুঝবে। আপনার হাতটা ধরতে পারবে। মৃত্যুর আগ পর্যন্ত আপনার খোঁজ নিতে, ওষুধটা খাইয়ে দিতে পারবে। বিশ্বাস করেন, নাসার বিজ্ঞানী সফল রোবট সন্তানের চেয়ে আপনার হাতে হাত রাখা ব্যর্থ মানুষ সন্তান আপনার জন্য অনেক বেশি কাজের।

আপনার সন্তানকে বাজির ঘোড়া নয়, ভালোবাসার মানুষ বানান প্লিজ।
(সংগৃহীত)

Sunday, 25 April 2021

আমরা শিক্ষিত কিন্তু জমি সংক্রান্ত বিষয় অনভিজ্ঞ ♣CS, RS, SA, PS, BS জরিপ কি?

♣আমরা শিক্ষিত কিন্তু জমি সংক্রান্ত বিষয় অনভিজ্ঞ ♣
CS, RS, SA, PS, BS জরিপ কি?

♣“সিএস” হলো Cad astral Survey (CS) এর সংক্ষিপ্ত রূপ। একে ভারত উপমহাদেশের প্রথম জরিপ বলা হয় যা ১৮৮৮ (ভূমি মন্ত্রণালয় অুনসারে ১৮৮৭) সাল হতে ১৯৪০ সালের মধ্যে পরিচালিত হয়। এই জরিপ ১৮৮৫ সালের বঙ্গীয় প্রজাতন্ত্র আইনের ১০ম পরিচ্ছেদে অনুসারে সিলেট ও পার্বত্য জেলা ব্যতীত সারা দেশে পরিচালিত হয়। উক্ত জরিপের মাধ্যমে জমির বিস্তারিত মৌজা নকশা (ম্যাপ) প্রস্তুত করা হয় এবং প্রত্যেক মালিকের জন্য দাগ নম্বর উল্লেখপুর্বক ভূমির বাস্তব অবস্থা, আয়তন, শ্রেণী, পরিমাণ, খাজনার পরিমাণ ইত্যাদি উল্লেখপূর্বক খতিয়ান প্রস্তুত করা হয়। এ জরিপ পি-৭০ সীটে কিস্তোয়ারের মাধ্যমে সম্পন্ন হয়।

সিএস জরিপ ১৮৮৮ সালে কক্সবাজারের রামু থানা হতে আরম্ভ হয় এবং ১৯৪০ সালে দিনাজপুর জেলায় শেষ হয়। সে সময়ে সিলেট জেলা আসাম প্রদেশের অধীন থাকায় সিলেট জেলায় সিএস জরিপ হয়নি। তবে জরুরী বিবেচনায় ১৯৩৬ সালের সিলেট প্রজাস্বত্ব আইনের (Sylhet tenancy Act) আওতায় সিলেট জেলার ক্যাডাষ্ট্রাল সার্ভে ১৯৫০ সালে আরম্ভ করা হয় এবং পরবর্তীতে রাষ্ট্রীয় অধিগ্রহন ও প্রজাস্বত্ব আইন ১৯৫০ এর অধীনে ঐ জরিপ ১৯৬৩ সালে শেষ হয়।

♣সি.এস. জরিপে সময় প্রস্তুতকৃত খতিয়ানে জমিদারগণের নাম খতিয়ানের উপরিভাগে এবং দখলকার রায়তের নাম খতিয়ানের নিচে লেখা হত। সে সময় জমিদারগণ সরকার পক্ষে জমির মালিক ছিলেন এবং রায়তগণ প্রজা হিসেবে শুধুমাত্র ভোগ দখলকার ছিলেন।

প্রথম জরিপ এই জরিপ এবং প্রস্তুতকৃত নকশা ও খতিয়ান খুবই নিখুঁত ও নির্ভরযোগ্য হিসেবে এখনো গ্রহণীয়। মামলার বা ভূমির জটিলতা নিরসনের ক্ষেত্রে এই জরিপকে বেস হিসেবে অনেক সময় গণ্য করা হয়।

♣এস.এ. জরিপ (State Acquisition Survey)
১৯৫০ সালে জমিদারী অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন পাশ হওয়ার পর সরকার ১৯৫৬ সালে সমগ্র পূর্ববঙ্গ প্রদেশে জমিদারী অধিগ্রহনের সিদ্ধান্ত গ্রহণ করে। ২/৪/১৯৫৬ তারিখে এই আইনের ৩ ধারার আওতাধীন বিজ্ঞপ্তির মূলে সরকার কর্তৃক সকল জমিদারি দখল নেয়ার পর উক্ত এ্যাক্টের ১৭ ধারা মোতাবেক যে খতিয়ান প্রস্তুত করা হয় তা এস এ খতিয়ান বলে পরিচিত ।

মূলত, জমিদারী ও মধ্যস্বত্ব বিলোপ করে জমিদারগণকে প্রদেয় ক্ষতিপূরণ তালিকা প্রণয়ন এবং ভূমি মালিকগণকে/রায়তকে সরকারের সরাসরি নিয়ন্ত্রণে আনয়ন করার লক্ষ্যে সে সময় একটি সংক্ষিপ্ত জরিপ ও রেকর্ড সংশোধনী কার্যক্রম পরিচালিত হয় যা পরবর্তীতে এসএ খতিয়ান বলে পরিচিত পায় । ১৯৫৬ হতে ১৯৬২ পর্যন্ত এই জরিপ পরিচালিত হয়। জরিপে ভূমি মালিকের নাম ও জমির বিবরণাদি সম্বলিত হাতেলেখা রেকর্ড/খতিয়ান প্রস্তুত করা হয় । সে সময় এই রেকর্ড মোট তিন কপি প্রস্তুত করা হয় যার মধ্যে একটি জেলা রেকর্ড রুমে, এক কপি তহশলি ( ইউনিয়ন ভূমি অফিস) অফিসে এবং অন্যটি সার্কেল পরিদর্শক (উপজেলা রাজস্ব) অফিসে প্রদান করা হয় । জরুরী তাগিদে জমিদারগন হইতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই জরিপ বা খাতিয়ান প্রণয়ন কার্যক্রম পরিচালিত হয়েছিল।

 

♣পি.এস. জরিপ (Pakistan Survey)
এস.এ. জরিপকেই পি.এস. জরিপ বলে। ১৯৫৬ হতে ১৯৬২ পর্যন্ত এই জরিপ পরিচালিত হয়।

♣আর.এস. জরিপ ( Revisional Survey)
সি.এস. জরিপ সম্পন্ন হওয়ার সুদীর্ঘ ৫০ বছর পর এই জরিপ পরিচালিত হয়। জমির অবস্থা, প্রকৃতি, মালিক, দখলদার ইত্যাদি হালনাগাদ করার লক্ষ্যে এ জরিপ সম্পন্ন করা হয়। এস.এ. জরিপের সময় সরেজমিনে তদন্ত বা জরিপ কার্যক্রম পরিচালনা হয়নি। জমিদারদের থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এস.এ জরিপ বা খাতিয়ান প্রস্তুত করা হয়েছিল যার কারণে অনেক ত্রুটি-বিচ্যুতি থেকে যায়। এই ত্রুটি-বিচ্যুতি দূর করার জন্য সরকার দেশের বিভিন্ন অঞ্চলে সরেজমিনে ভূমি জরিপ করার সিদ্ধান্ত নেয় যা আর.এস বা. Revisional Survey জরিপ হিসেবে পরিচিত। এই জরিপে প্রস্তুতকৃত নকশা (ম্যাপ) এবং খতিয়ান নির্ভূল হিসেবে গ্রহণীয়।

♣সিটি জরিপ (City Survey)
সিটি জরিপ এর আর এক নাম ঢাকা মহানগর জরিপ। আর.এস. জরিপ এর পর বাংলাদেশ সরকার কর্তিক অনুমতি ক্রমে এ জরিপ ১৯৯৯ থেকে ২০০০ সালের মধ্যে সম্পন্ন করা হয়। এ যবত কালে সর্বশেষ ও আধুনিক জরিপ এটি। এ জরিপের পরচা কম্পিউটার প্রিন্ট এ পকাশিত হয়।

 

♣দিয়ারা জরিপ কি? 
দিয়ারা জরিপ হলো দরিয়া সম্পর্কিত জরিপ। জেগে উঠা নতুন ভূখন্ড (চর) জেলা প্রশাসকের চাহিদার ভিত্তিতে সিকস্তি পয়স্তির কারণে ভৌগলিক সীমারেখা ও স্বত্বের পরিবর্তন হলে নদী ও সমুদ্র তীরবর্তী এলাকায় নতুন জরিপ করা হয়। এ সমস্ত জরিপে নকশা ও রেকর্ড প্রস্তুত করা হয়। এটি অতি পুরাতন জরিপ। ক্যাডাস্ট্রাল জরিপ আরম্ভ হয় ১৮৮৮ সালে, পক্ষান্তরে দিয়ারা জরিপ আরম্ভ হয় ১৮৬২ সালে। দিয়ারা জরিপে সাধারন জরিপের জন্য প্রযোজ্য সকল স্তর অনুসরন করে পয়স্তি ভূমির(চর) নক্রা ও রেকর্ড প্রস্তুত করা হয় দিয়ারা সেটেলমেন্ট অফিসারের নেতৃত্বে ৪টি (রাজশাহী, নরসিংদী, চট্রগ্রাম ও বরিশাল) বেশ কয়েকটি আঞ্চলিক অফিস ও ক্যাম্পের মাধ্যমে সারাদেশের সুনির্দির্ষ্ট কিছু মৌজায় এ জরিপ কাজ পরিচালিত হয়।