Friday, 21 August 2015

ফ্রি এসএমএস পাঠান বিশ্বের যেকোনো মোবাইল এ (১০০% কার্যকরী)

অনেকদিন হল ফ্রী এসএমএস পাঠাবার জন্য একটা ওয়েবসাইট খুঁজছিলাম আর খুঁজতে খুঁজতে আজ সকালেই একটা পেয়ে গেলাম । আশা করি আপনাদের এই সাইটটা কাজে লাগবে । আর আনন্দের বিষয় হল এটা থেকে এসএমএস পাঠাবার জন্য আপনাকে কোন ধরনের রেজিস্ট্রেশান করতে হবে না ।
প্রথমে এই ওয়েবসাইটটাতে ( http://www.afreesms.com/ ) যান । এরপর যে দেশে মেসেজ পাঠাতে চান সেটা সিলেক্ট করুন ।
এরপর মোবাইল নাম্বার এর জায়গায় নাম্বার দিন আর তারপর মেসেজ লিখুন আর Verification Code দিয়ে Send অপশন এ ক্লিক করুন ।
ব্যাস আপনার কাজ শেষ আপনি এই ওয়েবসাইট দিয়ে খুব সহজেই বিদেশে এসএমএস পাঠাতে পারবেন তাও আবার ফ্রী তে ।
যদি আপনি ঠিকঠাক সবকিছু করেন তাহলে নিচের মত ছবি পাবেন ।
তাহলে আর কি টেনসেন ? মজা নিন ফ্রী এসএমএস এর ।
  ভালো থাকবেন । ধন্যবাদ ।

হ্যাক হবে না Facebook account

আপনার ফেসবুক এর Password যদি সবাই জেনে যায়,তাহলেও কেউ আপনার account এ প্রবেশ করতে পারবে না। এর জন্য যা করতে হবে-
প্রথমত, facebook লগইন করে ওপরে ডান পাশে home এর পাশে এ্যারোতে ক্লিক করে account settings-এ ক্লিক করুন বা সরাসরি www.facebook.com/settings?ref=mb ঠিকানা তে যান। দ্বিতীয়ত, বাম পাশ থেকে security – তে ক্লিক করুন। এখন login approvals- এর ডান পাশ থেকে edit-এ ক্লিক করুন। তারপর Require me to enter a security code… বক্সে টিকচিহ্ন দিন। তৃতীয়ত, টিকচিহ্ন দেয়ার সময় নতুন একটি বার্তা এলে set up now- এ ক্লিক করুন। চতুর্থত, phone number বক্সে আপনার মোবাইল নম্বর লিখে continue তে ক্লিক করুন। আপনার মোবাইল এ একটি কোড নম্বর আসবে। কোড নম্বর টি কোড বক্সে লিখে submit code বাটনে ক্লিক করে close –এ ক্লিক করুন। এখন ফেসবুক অ্যাকাউন্ট logout করে পুনরায় আবার ফেসবুক লগইন করুন।
দেখবেন Name New Device নামে একটা পেজ এসেছে। সেখানে Device name বক্সে কোন নাম লিখে save device এ ক্লিক করুন। এখন থেকে প্রতিবার আপনার computer ছাড়া অন্য কারও computer থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগইন করতে চাইলে আপনার মোবাইল এ একটা কোড নম্বর আসবে এবং সেই কোড নম্বরটি কোড বক্সে লিখে continue তে ক্লিক করলেই আপনার ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করা যাবে।কাজেই আপনার ফেসবুকের password সবাই জানলেও কেউ আপনার ফেসবুক লগইন করতে পারবে না।


------------------------------------সবাইকে ধন্যবাদ।

স্বয়ংক্রিয় ভিডিও বন্ধ রাখুন

ওয়েবসাইট দেখার সফটওয়্যার বা ব্রাউজার দিয়ে ইন্টারনেটে কোনো কিছু পড়তে গেলে প্রায়ই সেখানে বিভিন্ন ভিডিওর দেখা মেলে। সমস্যা হলো, কোথাও ক্লিক না করলেও এসব ভিডিও স্বয়ংক্রিয়ভাবে চলতে থাকে। এতে অযথা ইন্টারনেটের ব্যবহার বেড়ে যায়। অনাকাঙ্ক্ষিতভাবে চলমান এসব ভিডিওর বেশির ভাগই চলে শকওয়েভ ফ্ল্যাশ নামের একটি বিশেষ প্রোগ্রামে। এসব ফ্ল্যাশ ভিডিও পুরোটাই বন্ধ না করে বরং এগুলো চলার সময় যেন ব্যবহারকারীর অনুমতি নিয়ে চলে তার ব্যবস্থা করা যায়। কীভাবে কাজটা করবেন তা নিচে দেখানো হলো—
গুগল ক্রোম
================
গুগল ক্রোম ব্রাউজারের ক্ষেত্রে ওপরে ডান কোনায় থাকা মেনু আইকনে ক্লিক সেটিংস অপশন বাছাই করুন। নতুন যে পৃষ্ঠা আসবে তার নিচের দিকে Show advanced settings-এ ক্লিক করুন। একটু নিচে গিয়ে প্রাইভেসি অংশের Content settings বোতামে ক্লিক করতে হবে। নতুন উইন্ডো এলে Plug-ins অংশে Click to play অপশনটি নির্বাচন করে Done করুন। এর পর থেকে কোনো ফ্ল্যাশ ভিডিও থাকা বিষয়বস্তু ধূসর রঙের দেখা যাবে। সেখানে ক্লিক করলে তবেই ভিডিও চলবে।
ফায়ারফক্স
==================
ব্রাউজারটি চালু করে ওপরে ডানের মেনু থেকে প্লাগ-ইনসে ক্লিক করুন। আবার ঠিকানা লেখার ঘরে about: addons লিখে এন্টার করে বাঁয়ে থাকা Plug-ins অংশে ক্লিক করতে পারেন। এবার ডানে থাকা তালিকা থেকে Shockwave Flash লেখাটি বের করুন। এর ডান পাশে থাকা মেনু থেকে Ask to Activate অপশনটি নির্বাচন করে দিন। এর পর থেকে কোনো ফ্ল্যাশ ভিডিও এলে ব্রাউজারে ওপরের দিকে একটি বার্তা দেখিয়ে চালু করার জন্য ব্যবহারকারীর অনুমতি চাইবে।
ইন্টারনেট এক্সপ্লোরার
===================
ওপরের মেনুবার থেকে টুলস অপশনে ক্লিক করে Manage add-ons নির্বাচন করুন। এবার বাঁয়ের Toolbars and Extensions বাছাই করে Shockwave Flash Object অপশনে দুই ক্লিক করুন। নতুন একটি বাক্স এল। সেখান থেকে Remove all sites বোতামটিতে ক্লিক করুন। তারপর খোলা থাকা সব উইন্ডো বন্ধ করে দিন। ফ্ল্যাশ ভিডিওবিষয়ক কোনো বিষয়বস্তু থাকলে ব্রাউজারের নিচের দিকে একটি বার্তা দেখাবে।

Tuesday, 4 August 2015

কম্পিউটার কিবোর্ডের উপরের দিকে f1 f2 f3 এরকম f12 পর্যন্ত ১২টি function key

আমাদের কম্পিউটার কিবোর্ডের উপরের দিকে f1 f2 f3 এরকম f12 পর্যন্ত ১২টি function key দেয়া আছে এই প্রত্যেকটি কি এর একেকটি ভিন্ন ভিন্ন কাজ রয়েছে তাহলে চলুন এক এক করে দেখে নেই কাজগুলোঃ

F1 :
এই বাটন টি যেকোণ প্রোগ্রাম বা সফটওয়্যার এর জন্য সাহায্যকারী কি হিসেবে ব্যবহৃত হয় অর্থাৎ আপনার একটিভ উইন্ডোর জন্য হেল্প পেইজ দেখতে হলে এই বাটন টি প্রেস করলেই চলবে
F2 : Rename
করার জন্য শর্টকাট কি হিসেবে এটি ব্যবহার করা হয় আপনার সিলেক্টকৃত কোণ ফাইল বা ফোল্ডার রিনেম করতে সিমপ্লি এই বাটন টি প্রেস করুন তাছাড়াAlt+Ctrl+F2 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের একটি নতুন ডকুমেন্ট খুলতে পারেন আরেকটা ব্যবহার আমি করে থাকি আর তা হল ওয়ার্ডের প্রিন্ট প্রিভিউ দেখা তার জন্য জাস্ট ctrl+f2 চাপুন
f3 :
শুধুমাত্র F3 চেপে আপনি যেকোন প্রোগ্রামের বা ডকুমেন্টের সার্চ অপশান আনতে পারেন ঠিক এখুনি কি টা চাপুন তো আর দেখুন আপনার ব্রাউজারের ডান পাশে একটি সার্চ বক্স এসেছে! shift+f3 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের কোণ শব্দকে বড় হাতের থেকে ছোট হাতের বা ছোট হাতের থেকে বড় হাতের করতে পারেন এবং সিলেক্টকৃত শব্দটির প্রথম অক্ষর যদি বড় হাতের রাখতে চান তাহলেও shift+f3 চাপুন
f4 :
এই বাটন দিয়ে মাইক্রোসফট ওয়ার্ডের last action performed Repeat করা যায় Alt+F4 চেপে সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা হয় Ctrl+F4 চেপে সক্রিয় সব উইন্ডো বন্ধ করা হয়

f5 :
মাইক্রোসফট ওয়ার্ডে find, replace, go to উইন্ডো খোলা হয় এই বাটন চেপে যেকোণ পেজ রিফ্রেশ করতে এই পেজটিই ব্যবহার করা হয় পাওয়ার পয়েন্টে স্লাইড শো শুরু করা এবং বন্ধ করার জন্য এই বাটন টি ব্যবহার করা হয়ে থাকে
f6 :
মাউসের কার্সরকে ইন্টারনেট ব্রাউজারের অ্যাড্রেসবারে নিয়ে যেতে এটি চাপলেই হবে , এখুনি ট্রাই করে দেখুন Ctrl+Shift+F6 চেপে ওয়ার্ডের সক্রিয় ডকুমেন্ট রেখে অন্যটি ব্যবহার করা যায়
f7 :
চেপে মাইক্রোসফট ওয়ার্ডে লেখা বানান গ্রামার ঠিক করা হয় এবং মজিলা ফায়ারফক্সের Creat browsing চালু করা হয় Shift+F7 চেপে মাইক্রোসফট ওয়ার্ডে কোনো নির্বাচিত শব্দের প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দের ধরন ইত্যাদি জানার ডিকশনারি চালু করা হয়
f8:
বিশেষ করে কম্পিউটার চালু করার সময় এই কি টী কাজে লাগে সাধারণত উইন্ডোজ safe mood চালু করার জন্য ব্যবহার করা হয়
f9 : Quark 5.0
এর মেজারমেন্ট টুলবার ওপেন করার জন্য এটী কাজে লাগে
f10 :
এটি চেপে ইন্টারনেট ব্রাউজার বা কোনো খোলা উইন্ডোর মেনুবার নির্বাচন করা হয় Shift+F10 চেপে কোনো নির্বাচিত লেখা বা লিংক বা ছবির ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করার কাজ করা হয়

f11 :
আপনার সামনে স্ক্রিনে একটিভ উইন্ডোটিকে ফুলস্ক্রিন করতে এবং নরমাল মুডে আনতে এই বাটন টি চাপলেই হবে এখুনি দেখুন
f12 :
চেপে মাইক্রোসফট ওয়ার্ডের Save as উইন্ডো ওপেন করা হয় Shift+F12 চেপে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট সেভ করা হয় এবং Ctrl+Shift+F12 চেপে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট প্রিন্ট করা হয় বর্তমান সময়ে আমরা সবাই অভ্র ব্যবহার করে থাকি, আর এই অভ্র সফটওয়্যার বাংলা এবং ইংরেজী ভাষা সিলেক্ট বা পরিবর্তন করতে ডেস্কটপ কম্পিউটারে শুধু মাত্র f12 চেপে বাংলা থেকে ইংরেজীতে বা ইংরেজী থেকে বাংলা মুড আসতে পারবেন আর ল্যাপটপে fn+f12 চাপতে হবে