Monday, 14 September 2015

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রিসভার

টানা তিনদিন ক্লাস বর্জন, আন্দোলন ও সড়ক অবরোধের কারণে এবং বিভিন্ন মহলের আবেদন ও অনুরোধের বিষয়টি বিবেচনায় নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিউশন ফিঁর ওপর বর্ধিত ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত জানিয়েছে মন্ত্রিসভা।
সোমবারের মন্ত্রীসভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয় বলে জানিয়েছে বিশ্বস্ত সূত্র।
বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে ভ্যাট প্রত্যাহারের বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সূত্রের বরাতে একই খবর দিচ্ছে বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলও।
এদিকে মন্ত্রিসভায় ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্তে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মো. আসাদুজ্জামান রনো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
টিউশন ফি’র ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের
সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।
‪#‎শিক্ষা_ক্ষেত্রে_ভ্যাট‬ " -দাবি মন্ত্রীসভায় প্রত্যাখাত।
CUian আপনাদের ধন্যবাদ জানানোর ভাষা নেই।
১৩ তারিখ, ভোর ৬ টাই উঠলাম। রুমের সবাই ঘুমে আচ্ছন্ন, বসে বসে এই প্লাকার্ড টা তৈরি করেছিলাম। সব শক্তি দিয়ে আন্দোলন এ নেমেছিলাম , সার্থক আমরা। আমরাও পারি , বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা ব্লইলার না। আমরা দেখিয়ে দিছি, যে কিভাবে ভাংচুর-জ্বালাও-পোড়াও ছাড়াও দাবী আদায় সম্ভব! এরা পরে, অব্যাহত রাখতে চাই আমাদের শিক্ষা কার্যক্রম।শিক্ষা অর্জন করে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই।
‪#‎NO_VAT_ON_EDUCATION‬

Friday, 11 September 2015

গাড়িচালকদের অদ্ভুত সংহতি

স্যালুট এই ড্রাইভার ভাই কে, একে বলে প্রকৃত শিক্ষা, আবুল মাল তো রাবিস, কি বুজবে এসবের।
‘এভাবে দেশ চলতে পারে না। ভাড়ার গাড়ি, জমাতো খরচ তো দিতেই হবে,’ উল্লেখ করে তিনি বলেন, ‘আমাগো যা হই হবে। আমাগো পেটের চিন্তা ছাত্রদের করা লাগবে না। তারা যেনো তাদের দাবি আদায় করে।’

১০ সেপ্টেম্বর ২০১৫, 
গাড়িচালকদের অদ্ভুত সংহতি শিক্ষার্থীদের অবরোধে পুরো ঢাকা শহরই ছিলো অচল। ধানমণ্ডি, নিউমার্কেট, রামপুরা, মহাখালী, কাকলিসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ঘুরে দেখা যায় যানবাহনের সারি। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে যাত্রীরা হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন। গাড়ি চলে না তাই এক ধরণের অখণ্ড অবসরে ছিলেন গণপরিবহনের চালক-সহকারীরা।
কথা হচ্ছিলো আমিন মোহম্মদের সঙ্গে। সাত বছর ধরে মোহম্মদপুর থেকে মতিঝিল রুটের মৈত্রি পরিবহন চালান তিনি। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, এভাবে ছাত্রদের উপর ভ্যাট সরকার বসাতে পারে না। আমরা কোন দেশে আছি? ছাত্রদের ওপর ভ্যাট বসানো হচ্ছে, দেশের সম্পদ গ্যাস তাতেও মূল্য বৃদ্ধি, বিদ্যুতের দামও বাড়ানো হচ্ছে।
‘এভাবে দেশ চলতে পারে না। ভাড়ার গাড়ি, জমাতো খরচ তো দিতেই হবে,’ উল্লেখ করে তিনি বলেন, ‘আমাগো যা হই হবে। আমাগো পেটের চিন্তা ছাত্রদের করা লাগবে না।  তারা যেনো তাদের দাবি আদায় করে।’
নিজের ঘরে ছোট ভাই বোন আছে উল্লেখ করে এফটিসিএল পরিবহনের ড্রাইভার রহমান মিয়া বলেন: আমার ঘরে ছোট ভাই বোন আছে। আমাদেরও ভ্যাট দিতে হবে। আমরা সবাই আপনাদের সঙ্গে আছি। এই যে গাড়ি উল্টা করে রাখছি, গাড়ি সোজা করবো না। রাস্তা বন্ধ থাকবে। ছাত্ররা তাদের আন্দোলন চালিয়ে যাক। আমরা সঙ্গে আছি।

দাবি একটাই ভ্যাটমুক্ত শিক্ষা চাই

এটা শাহবাগের আন্দোলন নয়, ভ্যাট বিরোধী আন্দোলন।

শিক্ষিত মানুষ, শিক্ষিত ছাএ ছাএী, মার্জিত ভাষা ব্যাবহার করুন। জানেন তো ব্যাবহারে বংশের পরিচয়। আন্দলনকে প্রশ্ন বিদ্ধ করবেন না। এটা শাহবাগের আন্দোলন নয়।

কিছু কিছু আবালের কারণে মাঝে মাঝে অনেক গুরুত্বপূর্ণ আন্দোলনও প্রশ্নবিদ্ধ হয়ে পরে। এরা আসলে আন্দোলনের জন্য নামে না, শত্রুপক্ষকে অস্ত্র তুলে দিতেই মাঠে নামে।।
আরে বাইজি, এটা শাহবাগের আন্দোলন নয়, ভ্যাট বিরোধী আন্দোলন। চান্স পেয়ে তো মার্কেটিং নেমে পরছ।

ভ্যাট নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের বিক্ষোভ, ‘জয় বাংলা’ বলে শিক্ষার্থীদের ওপর হামলা

টিউশন ফি থেকে মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের দাবিতে ঢাকার রাপা প্লাজার সামনে ধানমন্ডি ২৭ নম্বরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দুই দফা হামলা চালানো হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে সাড়ে আটটার দিকে ‘জয় বাংলা’ বলে কয়েকজন যুবক হামলা চালান। এ সময় পুলিশকে নীরবে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

ধানমন্ডি ২৭ নম্বরের রাপা প্লাজার সামনে থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, রাত সাড়ে আটটার দিকে ২০-২৫ জন যুবক অতর্কিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালান। তাঁরা ‘জয় বাংলা’ বলে হামলা চালালেও সেখানে কর্তব্যরত শতাধিক পুলিশ নীরব দাঁড়িয়ে ছিল। এর দু-এক মিনিট পর হামলাকারী যুবকেরা পুলিশের পাশে গিয়ে দাঁড়ান। এ সময় পুলিশের সদস্যরা তাঁদের বলেন, ‘এখানে দাঁড়ানো যাবে না।’ এ ঘটনার পর গণমাধ্যমকর্মীদের উপস্থিতি বাড়লে ওই যুবকেরা চলে যান। আবার রাত নয়টার দিকে লাঠিসোঁটা নিয়ে কয়েকজন যুবক আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে দ্রুত চলে যান। এ হামলার পর আন্দোলনরত শিক্ষার্থীরা আবার পথরোধ করে আন্দোলন শুরু করেন।

পুলিশের নীরব দাঁড়িয়ে থাকার ব্যাপারে জানতে চাইলে তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার প্রথম আলোকে বলেন, ‘আন্দোলনকারীরা নিজেরা নিজেরা মারামারি করছে, আমরা আটকাব কেন?’ শিক্ষার্থীরা মারামারি করলেও আপনারা থামালেন না কেন—জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের থামানোর দরকার কী?

ভ্যাট প্রত্যাহারের দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করায় রাজধানীর সড়কগুলোতে সৃষ্টি হয় তীব্র যানজটের। এতে দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা।
‘শিক্ষা কি পণ্য, ভ্যাট কী জন্য’-ব্যানার নিয়ে আজ বৃহস্পতিবার সকাল থেকে শিক্ষার্থীরা ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, ধানমন্ডির স্টেট ইউনিভার্সিটি, বসুন্ধরা আবাসিক এলাকার প্রধান ফটকের সামনে, মহাখালী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে, ধানমন্ডি ২৭ নম্বর রাপা প্লাজা ও চট্টগ্রাম নগরীর জিইসি মোড়সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ চালান। অন্যান্য স্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো পুলিশ ঘিরে রাখে।