Saturday, 29 May 2021

আজকের দিনে ২৯ মে,১৪৫৩ সালে মুসলিমরা কনষ্টানটিনোপল (ইস্তানবুল ) বিজয় করেন হযরত মুহাম্মাদ সাঃ কনষ্টানটিনোপল বিজয় সম্পর্কে একটা ভবিষৎত বানী করেছিলেন "কনষ্টানটিনোপল একদিন বিজয় হবে আর কতই না উত্তম সেই সেনাপতি যে বিজয় অর্জন করবে আর কতই না উত্তম যারা এর অধিনে যুদ্ধ করবে আর সেই সেনাপতির নাম হবে একজন নবীর নামে"

আজকের দিনে ২৯ মে,১৪৫৩ সালে মুসলিমরা কনষ্টানটিনোপল (ইস্তানবুল ) বিজয় করেন 
হযরত মুহাম্মাদ সাঃ কনষ্টানটিনোপল বিজয় সম্পর্কে একটা ভবিষৎত বানী করেছিলেন 
"কনষ্টানটিনোপল একদিন বিজয় হবে আর কতই না উত্তম সেই সেনাপতি যে বিজয় অর্জন করবে আর কতই না উত্তম যারা এর অধিনে যুদ্ধ করবে আর সেই সেনাপতির নাম হবে একজন নবীর নামে" 

রাসুল সাঃ এর এই বরকতময় ভবিষৎত বানী পুরুন করার লক্ষ্যে বহু বার কনষ্টানটিনোপল অভিযান চালানো হয়, 
কিন্তুু বরাবরই সবাই ব্যর্থ হন।
অনেক অনেক সাবাহারা ও কনষ্টানটিনোপল অভিযানে অংশ নেন
এ জন্য হযরত আবু আইয়ুব আনসারী রাঃ সহ্ অনেক সাহাবা তাবেয়ী দের কবর ইস্তানবুলে রয়েছে।

কনষ্টানটিনোপল!!
গোল্ডেন হর্নের উপকূল বরাবর এই শহর টি প্রায় সাড়ে তিন মাইল লম্বা। কনষ্টানটিনোপলের চতুর্দিকে ছিলো প্রতিরক্ষা প্রাচীর। 
অবশ্য জল সীমানা বরাবর প্রাচীরের সংখা ছিলো একটি, 
শহরের উত্তর দিকের প্রাচীরটি মর্মর সাগরের তীর ঘেসে নির্মান করা হয়েছিলো। পাশেই ছিলো বিস্তীর্ণ মগ্নচুড়া এবং শৈলশ্রেনী । ফলে শত্রুপক্ষের নৌবহর গুলো সহজে প্রাচীরের নিকট আসতে পারতো না।

উসমানীয় খেলাফতের সপ্তম সুলতান ফাতিহ্ আল মুহাম্মাদ কনষ্টানটিনোপল অভিযান শুরু করেন ১৪৫৩ খ্রিঃ ৫ এপ্রিল 

শহরের প্রতিরক্ষা প্রাচীর ভেঙ্গে ফেলার জন্য সুলতান,
আরবান নামক এক বন্দুক নির্মাতা কে কামান তৈরির আদেশ দেন, 
সুলতানের আদেশে আরবান একটা কামান তৈরি করেন যার লম্বায় ছিলো ২৬ ফুট ৮ ইন্ষ্ণি।
৮ ইন্ষ্ণি পুরু নলের প্রান্তভাগের পরিধি ছিল ৬ ফুট। সাধারন কামানের চেয়ে ১২ শতগুন ওজনের গোলক নিক্ষেপ করতে সক্ষম ছিলো এই কামান 
যা টেনে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন ছিলো ২০০ জন মানুষ এবং ৬০ টি শক্তিশালী ষাঁড় 

সুলতান, এবার তার নৌবহর কে ভিন্ন পথে গোল্ডেন হর্নে প্রবেশ করার পরিকল্পনা করেন 
গোল্ডেন হর্নের উত্তর উপকূলের একটি স্থানের নাম কাশিম পাশা 
পার্শ্ববর্তী পাহাড় থেকে কাঠ কেটে একটির পর একটি কাঠ সাজিয়ে ডোলমা বাচে থেকে কাশিম পাশা পর্যন্ত তৈরি করা হলো কাঠের রাস্তা 
প্রচুর চর্বি ঢেলে রাস্তাটি পিচ্ছিল করা হলো 
এই রাস্তা টিকে বলা যেতে পারে জাহাজের একটা দোলনা। 
তুর্কী সেনারা সুকৌশলে জাহাজ গুলো সমুদ্রবক্ষ থেকে তুলে এনে বসিয়ে দিলো দোলনা সাদৃশ্য কাঠের রাস্তার উপর 
জেনোসারীদের গোল্ডেন হর্নে প্রবেশের ৩৬ ঘন্টা পর বিপদ সংকেত বেজে উঠলো 
ড্রাম পিটিয়ে বাশি বাযিয়ে সজাগ করে দিল কনষ্টানটিনোপল এবং পেরার লোকজন দের 
তারা বিস্ময়ের সাথে অদ্ভুত এক শোভাযাত্রা দেখলো 
প্রায় ৭০ টির মত তুর্কি জাহাজ ২০০ ফুট উচু পাহাড় ডিঙ্গিয়ে নেমে আসছে গোল্ডেন হর্নে 

এভাবে অসাধারন রনকৌশল নিপুন যুদ্ধ পরিচালনার মাধ্যমে রাসুল সাঃ এর ভবিষৎত বানী পুরুন করে সুলতান ফাতিহ্ আল মুহাম্মাদ ২১ বছর বয়সে ১৪৫৩ সালে ২৯ মে কনষ্টানটিনোপল বিজয় করেন এবং এটির নামকরন করেন ইস্তানবুল।💝💝
তিনি কনষ্টানটিনোপলের দিকে তাকিয়ে বলেন 
"হে কনষ্টানটিনোপল হয়তো আমি তোমায় নেবো (বিজয় করবো) 
নয়তো তুমি আমায় নেবে (শহীদ করবে)"

লেখা:-Mehera Shah

সুত্র:-গৌরবদীপ্ত জিহাদ

No comments:

Post a Comment