Friday, 29 November 2013

পিসিতে ইন্সটল করুন চ্যাটিংয়ের জন্য জনপ্রিয় সফটওয়্যার Whatsapp

নেটে আমরা প্রতিনিয়তই চ্যাট করি। একে অপরের সাথে যোগাযোগের জন্য চ্যাটিং খুবই গুরুত্বপুর্ণ একটি মাধ্যম। Whatsapp  হচ্ছে এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে আপনি Facebook, Google, MSN, Yahoo এবং আরও যেসব সামাজিক যোগাযোগের মাধ্যম আছে প্রায় সবগুলোই একসাথে চ্যাট ব্যবহার করতে পারবেন। আলাদা আলাদা করে কোথাও লগিন করতে হবে না।

WHATSAPP
Whatsapp অনেকদিন ধরেই অ্যান্ড্রয়েডের জন্য অ্যাভেইলেবল, সম্প্রতি এটি কম্পিউটারেও ব্যবহার করা যাবে। আসুন দেখা যাক কীভাবে পিসিতে Whatsapp ব্যবহার করতে পারবেন।
প্রথম ধাপঃ প্রথমেই  Bluestacks.com থেকে আপনার অপারেটিংস সিস্টেম অনুযায়ী bluestacks সফটি ডাউনলোড করুন। এর সাহায্যে আপনি পিসিতেই বিভিন্ন অ্যান্ড্রয়েড অ্যাপস ব্যবহার করতে পারবেন। ডাউনলোড করতে নীচের ছবিটি দেখুন।
bluestacks
এরপর স্বাভাবিক নিয়মে ইন্সটল করুন, এবং ইন্সটল হয়ে গেলে সফটটি চালু করুন
bluestacks2
এটি চালু করার পর দেখবেন ডিফল্টভাবেই Whatsapp তালিকায় রয়েছে
Whats-App-Player2
অ্যান্ড্রয়েড মোবাইলে যেভাবে ইন্সটল করে থাকেন ঠিক একইভাবে এখান থেকে পিসিতে Whatsapp ইন্সটল করে ফেলুন! এবার আপনি শুধুমাত্র Whatsapp দিয়েই Facebook, Google, MSN, Yahoo এবং আরও যেসব সামাজিক যোগাযোগের মাধ্যম আছে প্রায় সবগুলোর চ্যাটেই লগ ইন করতে পারবেন।
এটি উইন্ডোজ কিংবা ম্যাক দুটো অপারেটিং সিস্টেমেই চালাতে পারবেন!

No comments:

Post a Comment