Tuesday, 26 November 2013

পিঁয়াজের রসে চুল গজায় না !

চুলপড়া সমস্যায় এবং টাক মাথায় চুল গজাতে অনেক সময় অনেকে মাথার ত্বকে পিঁয়াজের রস ঘসে লাগান। কিন্তু বাস্তবে চুলপড়া সমস্যা রোধে ও নতুন চুল গজাতে পিঁয়াজের রসের কোন ভূমিকা নেই। বরং মাথার ত্বকে পিঁয়াজের রস লাগালে ইরিটেশন হতে পারে। ফলে মাথার ত্বকে চুলকাতে পারে। এছাড়া বিশেষজ্ঞদের মতে চুল গজাতে বা চুলপড়া বন্ধে পিঁয়াজের রসের কোন গুণ নেই। অনেকে না বুঝে অজ্ঞতাবশত: চুলের সমস্যায় পিঁয়াজের রস মাথায় মালিশ করে থাকেন। এতে কোন লাভ তো হই না বরং মাথার ত্বকের ক্ষতি হয়। অনেক ক্ষেত্রে চুলপড়া বেড়ে যেতে পারে।

এ ব্যাপারে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের চর্মরোগ বিশেষজ্ঞ ডা. আব্দুস সামাদ জানান, পিঁয়াজের রসের চুলপড়া সমস্যা রোধে কোন কার্যকারিতা নেই। বেশিরভাগ ক্ষেত্রে পিঁয়াজের রস মাথার ত্বকের ক্ষতি হয়। অনেক ক্ষেত্রে মাথার ত্বকে ক্ষত তৈরি হয়ে চুলপড়ে যায়। তাই চুল গজাতে কোনভাবেই পিঁয়াজের রস বা অন্যকোন ক্ষতিকর উপাদান লাগানো উচিত নয়

No comments:

Post a Comment